ড্রাগ কান্ডে সিলভার স্ক্রীনের ‘পদ্মাবতী’কে সমন ধরালো এনসিবি! সারা,রকুল এবং শ্রদ্ধাকেও ডাক!

মুম্বাইয়ে যে হারে বাড়ছে করোনা আক্রান্তের হার। সেই ভাবেই নিত্যদিনই নাটকের পট পরিবর্তন হচ্ছে সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) মৃত্যু মামলায়। হ্যাঁ তদন্তে শুরুটা হয়েছিল সুশান্ত মৃত্যুরহস্য উদঘাটন করার জন্য। কিন্তু এখন আসল ঘটনা চাপা পড়ে মুম্বাইয়ে বলিউডের মাদক যোগ (drug racket) নিয়ে ব্যস্ত পুলিশ প্রশাসন।

বুধবার মিডিয়ার রিপোর্টকে সত্যি প্রমাণিত করে মাদক যোগের পর্দা ফাঁস করতে ডাক পড়লো বলিউডের সম্রাজ্ঞী দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone)। একইসঙ্গে এনসিবি (Narcotics Control Bureau) সমন পাঠিয়েছে সারা আলি খান (Sara Ali Khan), রকুল প্রীত সিং (Rakul Preet Singh) এবং শ্রদ্ধা কাপুররে (Shraddha Kapoor) মতো প্রথম সারির চার বলিউড নায়িকাকে। দীপিকা পাড়ুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশকেও সমন পাঠিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। আগামী ২৫ তারিখ, শুক্রবার এনসিবির সামনে হাজিরা দেবেন করিশ্মা ও দীপিকা পাড়ুকোন।

সুশান্ত মৃত্যু মামলার সঙ্গে জড়িত মাদক মামলার তদন্তে নেমে বলিউডের ড্রাগ লিঙ্কের হদিশ পায় এনসিবি। সুশান্ত মামলায় ইতিমধ্যেই এনসিবির হাতে গ্রেফতার করা হয়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী, তাঁর ভাই শৌভিক চক্রবর্তী, সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, হাউজ হেল্প দীপেশ সাওয়ান্তসহ কমপক্ষে ২০ জন।

আজ বলিউডের মাদকযোগের মামলায় প্রযোজক মধু মান্টেনার বয়ান রেকর্ড করে এনসিবি। এদিন একটানা তিন দিনের জন্য জেরা করা হচ্ছে Kwan ট্যালেন্ট এজেন্সির কর্মচারী জয়া শাহকে। যাঁর ফোন থেকেই দীপিকা,শ্রদ্ধাদের মাদকযোগের হদিশ মিলেছে। অন্যদিকে রিয়া চক্রবর্তী (Reha Chakraborty) নিজের দেওয়া বয়ানে জানান মাদক সেবন করেন সারা আলি খান ও রকুল প্রীত সিং।

RELATED Articles

Leave a Comment