Skip to content
Latest Bengali News Today | Kolkata & West Bengal Updates – Khabor24x7
Latest Bengali News Today | Kolkata & West Bengal Updates – Khabor24x7
  • হোমপেজ
  • নিউজ
    • কলকাতা
    • পশ্চিমবঙ্গ
    • দেশ
    • বিদেশ
    • বাংলাদেশ
    • দেশে বিদেশে
    • ব্যাবসা, বাণিজ্য ও অর্থনীতি
    • প্রযুক্তি
    • অন্যান্য খবর
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
    • অন্যান্য খেলা
  • বিনোদন
  • অফবিট
  • লাইফ স্টাইল
  • জ্যোতিষশাস্ত্র
  • রাশিফল
  • ভাইরাল
হোমপেজ খবর কলকাতা পশ্চিমবঙ্গ দেশ বিনোদন খেলা অফবিট লাইফ স্টাইল জ্যোতিষশাস্ত্র রাশিফল ভাইরাল
  • Home
  • West Bengal
  • গ্রামবাসীদের অ্যাকাউন্টে গরু পাচারের লক্ষ লক্ষ টাকার লেনদেন, জানেনই না অ্যাকাউন্টের মালিকরা, অনুব্রতর গড়ে সিবিআই হানাতে মিলল চাঞ্চল্যকর তথ্য
গ্রামবাসীদের অ্যাকাউন্টে গরু পাচারের লক্ষ লক্ষ টাকার লেনদেন, জানেনই না অ্যাকাউন্টের মালিকরা, অনুব্রতর গড়ে সিবিআই হানাতে মিলল চাঞ্চল্যকর তথ্য

গ্রামবাসীদের অ্যাকাউন্টে গরু পাচারের লক্ষ লক্ষ টাকার লেনদেন, জানেনই না অ্যাকাউন্টের মালিকরা, অনুব্রতর গড়ে সিবিআই হানাতে মিলল চাঞ্চল্যকর তথ্য

Tina
25/01/2023
Share This Article

গ্রামের বেশিরভাগ বাসিন্দাদের নামে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্ট থেকে লেনদেন হয়েছে লক্ষ লক্ষ টাকাও। কিন্তু সেই অ্যাকাউন্ট সম্পর্কে কিছুই জানেন না অ্যাকাউন্টের মালিকরা। বীরভূমের সিউড়ি ২ ব্লকে সিবিআই হানা হতেই উঠে এল এমন সব চাঞ্চল্যকর তথ্য।

আজ, বুধবার বীরভূমের কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে হানা দেন সিবিআই আধিকারিকরা। সেখানকার ম্যানেজার ও আধিকারিকদের সঙ্গে কথা বলার পর তারা যান সিউড়ির ওই দুই গ্রামে।

সিবিআই প্রতিনিধিরা প্রথমে বীরভূমের কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে যান। সেখানকার ম্যানেজার ও আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেন তারা। জানা গিয়েছে, গত ৫ জানুয়ারি এই ব্য়াঙ্কেই আচমকা হানা দিয়েছিল সিবিআই। সেখানে বয়ান রেকর্ড করার পাশাপাশি ১৭৭ ব্য়াঙ্ক অ্যাকাউন্টের নথি সংগ্রহ করে নিয়ে যায় তারা। সেই নথি খতিয়ে দেখার পর এদিন ফের ব্যাঙ্কে হানা দেয় সিবিআই।

এদিন সিবিআই আধিকারিকরা বেরিয়ে সোজা চলে যান সিউড়ি ২ ব্লকের দুই গ্রাম ধোবাগ্রাম ও হরিপুরে। সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তারা। এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি সম্পর্কে প্রশ্ন করা হয় তাদের। কারণ কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে এই দুই গ্রামের বাসিন্দাদের অ্যাকাউন্টের খোঁজ মিলেছে।

সিবিআই জানায়, এই কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে এমন একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে যার মাধ্যমে গরু পাচারের অনেক টাকা চালকলের মাধ্যমে নানান অ্যাকাউন্টে ঢুকেছে। অনলাইনে সেই টাকা ঢুকেছে আবার এর সঙ্গে সঙ্গে স্বাক্ষর করেও টাকা অন্য অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। আর এই সমস্ত অ্যাকাউন্টের মালিক অধিকাংশই এই দুই গ্রামের বাসিন্দা।

এই বিষয়ে গ্রামবাসীদের জিজ্ঞাসা করতে তারা জানান যে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কে তারা কিছু জানেন না। অ্যাকাউন্টের নথিগুলি তাদের হলেও ছবি তাদের নয়। এমনকি, অ্যাকাউন্টে যে এমন লেনদেন হয়েছে, সে সম্পর্কেও তারা কিছুই জানেন না। অনেকে এমনও আছেন যারা চোখেই দেখতে পান না। এই ব্যাঙ্কের চেয়ারম্যান হলেন সিউড়ি ২ ব্লকের তৃণমূল সভাপতি নুরুল ইসলাম। এদিন সিবিআই আধিকারিকরা গ্রামবাসীদের বয়ান রেকর্ড করে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেও হানা দেন বলে জানা গিয়েছে।

Categories West Bengal Tags bank account, cattle smuggling case, CBI, raid, village
Share This Article
Facebook Twitter
Tina

আরও পড়ুন

রেহাই নেই মানিকের! আরটিআই করেও মেলেনি উত্তরপত্র, জেলবন্দি তৃণমূল নেতাকে ফের ৫ লক্ষ টাকার জরিমানার নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

‘স্কুলের ক্যালেন্ডার মেনেই পুজো হয়েছে’, বুধবারই সরস্বতী পুজো সেরে ফেলল হুগলির স্কুল, আগামীকাল ছুটি কাটাতেই এমন করেছে শিক্ষকরা, অভিযোগ অভিভাবকদের

RELATED Articles

“অত্যন্ত লজ্জিত, ব্যক্তিগতভাবে আমি ভীষণ হতাশ!” ভারতের মহিলাদের জন্য দুঃখের দিন! হঠাৎ কেন ক্ষোভে ফেটে পড়লেন, ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী?

Tina
19/04/2026

নির্বাচনের আগে রাজ্যে ফের প্রশ্নের মুখে নারী সুরক্ষা! রুবি জেনারেল হাসপাতালে মহিলাদের শৌচাগারে গোপনে ভিডিওর অভিযোগ ঘিরে বি*তর্ক! 

Soumita
19/04/2026

“তৃণমূল চাইছে না বেশি মহিলা নেতা উঠুক”, বাঁকুড়া থেকে সরাসরি তো*প নরেন্দ্র মোদির! মহিলা বিল ইস্যুতে তীব্র সংঘা*ত, এই অভিযোগই কি ভোটে বড় প্রভাব ফেলতে চলেছে?

Swarupa Das
19/04/2026

“তোমায় ছাড়া বাঁচা সম্ভব নয়” আশা ভোঁসলের মৃত্যুতে নাতনি জনাইয়ের শোকস্তব্ধ স্মৃতিচারণ, চোখে জল এনেছে নেটপাড়ার!  

Soumita
19/04/2026

দীপিকার দ্বিতীয় সন্তানের ঘোষণার পরেই হাসপাতালে আলিয়া! দিদি হচ্ছে রাহা? শীঘ্রই কি সুখবর দেবেন তিনিও?  

Tina
19/04/2026
ইডি, ED, I-PAC raid, west bengal politics, মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গ রাজনীতি, mamata Banerjee

“২০ দিনের কাজ বন্ধের খবর মিথ্যে, বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা”, আইপ্যাক ইস্যুতে সরব তৃণমূল, নির্বাচনের মুখে অপপ্রচারের অভিযোগে তোপ শাসকদলের!

Sangita Chatterjee
19/04/2026
অবশ্যই পড়ুন
“অত্যন্ত লজ্জিত, ব্যক্তিগতভাবে আমি ভীষণ হতাশ!” ভারতের মহিলাদের জন্য দুঃখের দিন! হঠাৎ কেন ক্ষোভে ফেটে পড়লেন, ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী?
নির্বাচনের আগে রাজ্যে ফের প্রশ্নের মুখে নারী সুরক্ষা! রুবি জেনারেল হাসপাতালে মহিলাদের শৌচাগারে গোপনে ভিডিওর অভিযোগ ঘিরে বি*তর্ক! 
“তৃণমূল চাইছে না বেশি মহিলা নেতা উঠুক”, বাঁকুড়া থেকে সরাসরি তো*প নরেন্দ্র মোদির! মহিলা বিল ইস্যুতে তীব্র সংঘা*ত, এই অভিযোগই কি ভোটে বড় প্রভাব ফেলতে চলেছে?
“তোমায় ছাড়া বাঁচা সম্ভব নয়” আশা ভোঁসলের মৃত্যুতে নাতনি জনাইয়ের শোকস্তব্ধ স্মৃতিচারণ, চোখে জল এনেছে নেটপাড়ার!  
CATEGORIES

কলকাতা

পশ্চিমবঙ্গ

ভারত

বিনোদন

খেলা

জ্যোতিষশাস্ত্র

ভাইরাল

FOLLOW US
NEWSLETTER

© 2026 Khabor24x7

Feed

About us

Advertisement

Contact

Privacy policy

T&C

Funding Info

Correction

Disclaimer

Ethics

Fact Checking

  • হোমপেজ
  • নিউজ
    • কলকাতা
    • পশ্চিমবঙ্গ
    • দেশ
    • বিদেশ
    • বাংলাদেশ
    • দেশে বিদেশে
    • ব্যাবসা, বাণিজ্য ও অর্থনীতি
    • প্রযুক্তি
    • অন্যান্য খবর
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
    • অন্যান্য খেলা
  • বিনোদন
  • অফবিট
  • লাইফ স্টাইল
  • জ্যোতিষশাস্ত্র
  • রাশিফল
  • ভাইরাল