মদন তামাং হত্যাকাণ্ডে নয়া মোড়! সমস্ত তথ্যপ্রমাণ সমেত আদালতে গুরুংয়ের বিরুদ্ধে মামলা দায়ের সিবিআইয়ের

দু’দিন আগেই পদত্যাগী বিনয় তামাং মোর্চা নেতা বিমল গুরুংয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। চার বছর পর ফের মুখোমুখি হন দুই নেতা। সেই সময় বিমল গুরুং বলেন, “আমাই তো সবারই অভিভাবক”। এবার সেই অভিভাবকেরই খারাপ দিনের শুরু এসে গেল বলেই মনে করা হচ্ছে।

মদন তামাং হত্যাকাণ্ড নিয়ে ফের নড়েচড়ে বসল সিবিআই। নিম্ন আদালতের রায়কে কার্যত চ্যালেঞ্জ জানুয়ে কলকাতা হাইকোর্টে বিমল গুরুংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সূত্রের খবর অনুযায়ী, প্রয়াত মদন তামাংয়ের স্ত্রী ভারতী তামাংও আদালতে এই একই আবেদন জানিয়েছেন। সিবিআইয়ের মতে, তাদের আছে গুরুংয়ের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ রয়েছে যে তিনি মদন তামাং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। আজ, শুক্রবার দুটি মামলাই আদালতে উঠলে ব্যক্তিগত কারণ দেখিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ এই মামলা শুনতে রাজী হন নি। এরপর এই মামলা যায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের বেঞ্চে।

আরও পড়ুন- ত্রিপুরায় বিজেপিকে হারাতে তবে কী এবার বামেদের সঙ্গে জোট বাঁধবে তৃণমূল? অবস্থান স্পষ্ট করলেন ব্রাত্য

এই বিষয়ে সিবিআইয়ের আইনজীবী অনির্বান মিত্র জানিয়েছেন, “আমাদের কাছে পর্যাপ্ত তথ্যপ্রমাণ আছে গুরুংয়ের এই ঘটনায় জড়িত। সেকারনেই নিম্ন আদালতের নির্দেশ খারিজ করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে”।

আসলে ঘটনাটি কী?

এই জন্য ফিরে যেতে হবে একটু পেছনের দিকে। ২০১০ সালের ২১শে মে। দার্জিলিংয়ের রাস্তায় প্রকাশ্যে দিনের বেলা খুন করা হয় মদন তামাংকে। রক্তে ভেসে যাওয়া সেই ছবি দেখে অনেকেই শিউরে উঠেছিলেন। এরপর গুরুংয়ের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি এই হত্যাকাণ্ডের আগেই চন্দ্রমান ধুরা এলাকায় বৈঠক করেছিলেন। অভিযোগ, সেখানেই মদন তামাংকে খুনের নীল নকশা তৈরি হয়েছিল।

এই মামলার তদন্তের দায়িত্ব পড়ে সিআইডির উপর। ২২ জন পলাতক, এমন চার্জশিট পেশ করা হয়। এরপর এই মামলার তদন্ত শুরু করে সিবিআই। কিন্তু ২০১৭ সালে কলকাতা নগর ও দায়রা আদালত থেকে অব্যাহতি পেয়ে যান গুরুং।

এরপর চার বছর পর ফের বর্তমানে তৃণমূল ঘনিষ্ঠ বিমল গুরুংয়ের বিরুদ্ধে সমস্ত তথ্যপ্রমাণ হাতে নিয়েই সেই মামলা ফের চালু করল সিবিআই। তবে কী পাহাড়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়াতেই বিমল গুরুংয়ের এমন পরিস্থিতি। উত্তর খুঁজছে দার্জিলিং।

RELATED Articles