ভোট আবহে খুব জরুরি সুরক্ষা, সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্র-সহ ৬ বিজেপি প্রার্থীকে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় নিরাপত্তা

Central Security for BJP Candidates: ভোট আবহে এবার প্রার্থীদের নিরাপত্তার দিকে কড়া নজর বিজেপির। কোনও অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি যাতে না হতে হয়, সেই কারণে এবার বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ‘এক্স’ ক্যাটেগরির নিরাপত্তা দিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Central Security for BJP Candidates)। এবার থেকে সিআইএসএফ জওয়ান ঘিরে থাকবে রেখা পাত্রকে।

সন্দেশখালির অন্যতম প্রতিবাদী মুখ রেখা পাত্র। শেখ শাহজাহান ও তাঁর সাগরেদদের বিরুদ্ধে তিনিই প্রথম সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছিলেন। এমনকি, আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে তিনিই গোপন জবানবন্দি দেন। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হয় শিবু হাজরা, উত্তম সর্দাররা। সেই রেখা পাত্রকেই তুরুপের তাস করে বসিরহাট থেকে প্রার্থী করেছে বিজেপি।

লোকসভা ভোটের প্রার্থী হওয়ার পর থেকেই জোরকদমে প্রচার শুরু করেছেন রেখা। সন্দেশখালিই নয়, বসিরহাটের নানান এলাকায় ঘুরে ঘুরে প্রচার করছেন তিনি। প্রথমের দিকে তাঁর বিরুদ্ধে কথা বলেছিলেন সন্দেশখালির মহিলারাই। রেখা পাত্রের প্রার্থী হওয়াকে প্রথমে সমর্থন করেন নি তারা। তবে পরবর্তীতে সেই জট কাটে। নানান এলাকায় ঘুরে প্রচার করতে হচ্ছে রেখা পাত্রকে। আর তাঁর উপর এমনিতেই ক্ষোভ রয়েছে শাসক দলের লোকজনের। সেই কারণেই এবার তাঁকে দেওয়া হল কেন্দ্রীয় নিরাপত্তা (Central Security for BJP Candidates)

জানা গিয়েছে, শুধুমাত্র রেখা পাত্রই নন, এই কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন মথুরাপুরের অশোক পুরকাইত, বহরমপুরের নির্মল সাহা, জয়নগরের অশোক কাণ্ডারী, ঝাড়গ্রামের প্রণত টুডু ও রায়গঞ্জের কার্তিক পালও। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এক্স ক্যাটেগরির নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে (Central Security for BJP Candidates)। সিআইএসএফ জওয়ানরাই নিরাপত্তা দেবেন এই বিজেপি প্রার্থীদের।

প্রসঙ্গত, রেখা পাত্রকে প্রার্থী করার পর থেকেই তাঁকে নিরাপত্তা দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল। এর আগে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছিল। ভোটের মধ্যে সেই নিরাপত্তা বহাল থাকবে তাঁর। আর এবার রেখা পাত্র-সহ ৬ জন বিজেপি প্রার্থী পেতে চলেছেন এক্স ক্যাটেগরির নিরাপত্তা (Central Security for BJP Candidates)।  

RELATED Articles