Abhishek Banerjee’s assurance: যারা যোগ্য, যারা নিজেরা পরীক্ষা দিয়ে ন্যায্য নম্বর পেয়ে পাশ করে চাকরি পেয়েছেন, তাদের চাকরি কোনওভাবেই যাবে না। প্রয়োজনে এর জন্য লড়াই করতে হবে। চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে এমনই বার্তা দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee’s assurance)।
কলকাতা হাইকোর্টের নির্দেশে ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেল বাতিল হয়েছে। এর জেরে চাকরি হারিয়েছেন ২৫,৭৫৩ জন। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য ও স্কুল সার্ভিস কমিশন। গতকাল, সোমবার শীর্ষ আদালতে এই মামলার একপ্রস্থ শুনানি হয়। হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। আগামী সোমবার ফের শুনানি রয়েছে এই মামলার। এরই মধ্যে এবার চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee’s assurance)।
সোমবার অভিষেক চাকরিহারাদের উদ্দেশে (Abhishek Banerjee’s assurance) বলেন, “মেধাযুক্ত যে যোগ্যরা চাকরি পেয়েছেন, কেউ চিন্তা করবেন না… আমাদের সরকার, আমাদের দল আপনাদের পাশে থেকে কোমর বেঁধে, কাঁধে কাঁধ রেখে লড়াই করবে। কারও চাকরি যেতে দেব না। তার জন্য যা আইনি লড়াই, আমরা চালাব”।
এর আগে চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বলেছিলেন, “আমি লড়ে যাব। যাদের চাকরি যাওয়ার কথা বলেছে, আমরা সবাই আপনাদের পাশি আছি। চিন্তা করবেন না, হতাশ হবেন না। কেউ জীবনের ঝুঁকি নেবেন না”। এমনকি, বিচারব্যবস্থার দিকে আঙুলও তুলেছিলেন তিনি। আদালতের রায় বেআইনি বলে দাবি করেছিলেন।
এদিন নিয়োগ মামলা সংক্রান্ত বিষয়ে বাম-বিজেপিকেও নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “সিপিএমের বড় বড় নেতারা হাইকোর্টে মামলা করে যোগ্যদের চাকরি কেড়ে নিয়েছে। সিপিএমের দোসর হল বিজেপি। একদিকে মমতার সরকার চাকরি দিচ্ছে, অন্যদিকে সিপিএম-বিজেপি চাকরি খাচ্ছে” (Abhishek Banerjee’s assurance)।
প্রসঙ্গত, নিয়োগ সংক্রান্ত মামলায় আদালতের রায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন, তার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন বিরোধীরা। আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য মুখ্যমন্ত্রী বিরুদ্ধে আদালত অবমাননাকর মন্তব্যের জন্য স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ নেওয়ার আর্জি জানান। আবার আইনজীবী কৌস্তভ বাগচিও অভিষেকের বিরুদ্ধে একপি আর্জি জানিয়েছেন আদালতে।





