উল্টোরথ কী ভাসবে বৃষ্টিতে নাকি ফের ফিরছে আর্দ্রতাজনিত অস্বস্তি? দক্ষিণবঙ্গবাসীর কপালে কী বৃষ্টি নেই?

উল্টোরথের দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির (Rain) সম্ভাবনা (weather) তেমন একটা নেই। যদিও উত্তরবঙ্গের তিনটি জেলায় ভারী বৃষ্টি (Rain) হওয়ার সম্ভাবনা দেওয়া হয়েছে।‌ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আগামীকাল, সোমবার থেকে রাজ্যের বৃষ্টির (Rain) সম্ভাবনা আরও কমবে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ হ্রাস পাবে। আগামী ৭ থেকে ১০ দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির দেখা মিলবে না, জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর (Weather)। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও প্রবল বৃষ্টির (Rain) সম্ভাবনা কমে আসবে। সোমবারের পর উত্তরবঙ্গে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।

দক্ষিণবঙ্গের উপর মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। তবে খুব শীঘ্রই এই অক্ষরেখা সরে যাবে বাংলা থেকে। এর ফলে আজ, রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও ভারী বৃষ্টির (Rain) কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (Weather) সম্ভাবনা বেশি।

কলকাতায় আজ, রবিবার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন (weather)। সামান্য বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী সাত থেকে দশ দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে, বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে।

আজ, রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (weather) ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় তাপমাত্রা ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। হালকা বৃষ্টির (Rain) সম্ভাবনাও রয়েছে।

RELATED Articles