Diamond Harbor model of Abhishek Banerjee: ডায়মন্ড হারবারের সাংসদ হওয়ার পর থেকেই নিজের সংসদীয় এলাকাকে ঢেলে সাজিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গড়ে তুলেছেন ডায়মন্ড হারবার মডেল (Diamond Harbor model of Abhishek Banerjee)। করোনা অতিমারির সময় দিনের পর দিন ডায়মন্ড হারবারে তিনি যে কিচেন চালিয়েছেন, বা করোনা রুখতে যে ব্যবস্থা গ্রহণ করেছেন, তা সত্যিই নজিরবিহীন। এবার ডায়মন্ড হারবার মডেলের খরচের হিসাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Diamond Harbor model of Abhishek Banerjee)।
অনেকেই বলেন, একাধিক সাংসদই নাকি নিজেদের এলাকায় টাকা খরচ করেন না। তবে ডায়মন্ড হারবারের ক্ষেত্রে তা আলাদা (Diamond Harbor model of Abhishek Banerjee)। অভিষেক বলেন, “আমাকে এই কেন্দ্র থেকে জেতানোর দায়িত্ব আপনাদের। বাকি ৪১টি কেন্দ্র থেকে দলকে জেতানোর দায়িত্ব আমার”।
রবিবার বজবজ ২ ব্লকের সাতগাছিয়ায় জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বিজেপিকে কটাক্ষও করেন অভিষেক। বলেন, “ডায়মন্ডহারবার নিয়ে পাঁচ বছর ধরে কটাক্ষ করেছিল, আর প্রার্থী খুঁজতে দেড় মাস লেগেছে (Diamond Harbor model of Abhishek Banerjee)। সিপিএম বিজেপির উচিত ছিল প্রার্থী খোঁজার জন্য খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া। এখনও সময় আছে। মনোনয়ন শুরু হয়নি। যদি কোনও কেন্দ্রীয় নেতা দাঁড়াতে চান তবে তাকে স্বাগত”।
তাঁর কথায়, “যারা ভোট চাইতে এসেছে, তারা বলছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে খেদাও। কী কে খেদাবে? আমি মানুষের মনে বসে আছি। আমি বলেছিলাম ৪ লক্ষ ভোটে জিতব। যা ভালোবাসা দেখছি ৪ লক্ষ যদি ৫ লক্ষ হয়ে যায় তবে অবাক হব না” (Diamond Harbor model of Abhishek Banerjee)।
জানা গিয়েছে, গত ১০ বছরে ডায়মন্ড হারবারে খরচ হয়েছে ৫ হাজার ৫৮০ কোটি টাকা। প্রতিদিনের খরচ হিসেব করলে, তা দাঁড়ায় ১ কোটি ৫৫ লক্ষ টাকায়। আর ঘণ্টা প্রতি যদি হিসেব করা হয়, তাহলে সেই খরচের পরিমাণ হয় সাড়ে ৬ লক্ষ টাকা। এমনটাই হিসেব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Diamond Harbor model of Abhishek Banerjee)।
এদিন বিজেপিকে একহাত নিয়ে অভিষেকের (Diamond Harbor model of Abhishek Banerjee) কটাক্ষ, “৪০০ পারের কথা বলত। বিজেপির গাড়ি তো ২০০ তেই আটকে যাবে”। তাঁর দাবী, “গত ১০ বছরে মোদী সরকার তার কেন্দ্রের জন্য ১০ পয়সাও খরচ করেনি”।
এদিন অভিষেকের এই ডায়মন্ড হারবার মডেল (Diamond Harbor model of Abhishek Banerjee) নিয়ে শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন, “দেখুন কুখ্যাত ডায়মন্ড হারবার মডেলের ফের আরও একবার পর্দাফাঁস হল। ডায়মন্ডহারবার লোকসভা এলাকা থেকে হাজার হাজার ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। বিশেষ করে বিজেপির কার্যকর্তাদের নাম বাদ দেওয়া হয়েছে”।






