আকণ্ঠ ম’দ্য’পা’ন করে বিমানে উঠেছিলেন, সহযাত্রীর সঙ্গে অভব্য আচরণ ব্যক্তির, যা করল বিমানবন্দর কর্তৃপক্ষ…

আকণ্ঠ ম’দ্য’পা’ন করে বিমানে উঠেছিলেন এক যাত্রী। বিমানে এক সহযাত্রীর সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। কলকাতা বিমানবন্দর থেকে তখনও সেই বিমান ছাড়ে নি। পরিস্থিতি বুঝে ওই যাত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল বিমানবন্দর কর্তৃপক্ষ।

কী ঘটেছিল ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে গত রবিবার কলকাতা বিমানবন্দরে। জানা গিয়েছে, ওই যাত্রীর নাম কৌশিক মৌলিক। রবিবার রাতে দুবাই যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে পৌঁছন ওই ব্যক্তি। ফ্লাই এমিরেটস উড়ান সংস্থার ইকে ৫৭৩ বিমানে করে দুবাই যাওয়ার কথা ছিল কৌশিক মৌলিকের। কিন্তু এর আগেই ঘটল এক ঘটনা।

এদিন বিমান ছাড়ার কথা ছিল রাত ৮টা ২০ মিনিটে। বিমানবন্দরে সমস্ত সিকিউরিটি চেকিং চলছিল। সমস্ত বিধি সম্পূর্ণ হলে বিমানে চড়ে বসেন ওই ব্যক্তি। সূত্রের খবর, বিমানে ওঠার পর থেকেই সহযাত্রীর সঙ্গে অভব্য আচরণ করতে শুরু করেন ওই ব্যক্তি। তিনি অতিরিক্ত ম’দ্য’পা’ন করেছিলেন বলে জানা যাচ্ছে।

যখন এই ঘটনা ঘটে, তখনও কলকাতা বিমানবন্দরের রানওয়ে ছেড়ে উড়ে যায়নি বিমানটি। সহযাত্রী ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করলে পদক্ষেপ নেওয়া হয় ওই উড়ান সংস্থার তরফে। ওই উড়ান সংস্থার ওই বিমানের ক্রু-রা কৌশিক মৌলিক নামে ওই ব্যক্তিকে বিমান থেকে নামিয়ে দেন বলে জানা গিয়েছে।

ওই ব্যক্তিকে ছাড়াই ওই বিমান দুবাইয়ের উদ্দেশে রওনা দেয়। বিমান থেকে নামিয়ে দেওয়ার পর উড়ান সংস্থার সঙ্গে বোঝাপড়া মেটান ওই ব্যক্তি। এরপর রায় ৮টা ৫০ মিনিত নাগাদ কৌশিক মৌলিক নামের ওই ব্যক্তিকে বিমানবন্দরের প্রস্থান গেট দিয়ে বাইরে বের করে দেওয়া হয়।   

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles