মুখ্যমন্ত্রীর দলবাজি বন্ধ করার নিদান শুধুই মিডিয়াকে ‘খুশ’ করতে, বাক্য বিস্ফোরণ দিলীপের!

দলবাজি বন্ধ করতে হলে কাজ করতে হবে সরকারকে। কিন্তু মিডিয়াকে খুশি করতেই শুধু মুখ্যমন্ত্রী দলবাজি বন্ধ করার নির্দেশ দিয়েছেন। সাতসকালেই তৃণমূল বিদ্বেষ উগড়ে পড়ল দিলীপ ঘোষের গলায়।

তার বক্তব্য “তৃণমূলের লোকেরা দুর্নীতির সঙ্গে যুক্ত।” বৃহস্পতিবার মেদিনীপুরে প্রাতঃভ্রমণে বেরিয়ে মুখ্যমন্ত্রী ঘোষিত আমফান পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় তৈরি কমিটির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্য বিজেপির কান্ডারী দিলীপ ঘোষ।

দাঁতনের নিহত বিজেপি কর্মী পবন জানার শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য দিলীপ ঘোষের নামে যে মামলা হয়েছে, তার পিছনে থাকা পুলিশের ভূমিকা নিয়েও কড়া সমালোচনা করেছেন রাজ্য বিজেপির সভাপতি। তাঁর প্রশ্ন, “আইন কি শুধুমাত্র বিজেপির জন্যই?”

অন্যদিকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িককেও নাটক বলে সমালোচিত করেছেন দিলীপবাবু। সবেমিলে সাতসকালেই মেদিনীপুর শহরে দাঁড়িয়ে কড়া ভাষায় তৃণমূল শিবিরকে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির এই শীর্ষস্থানীয় নেতা।

RELATED Articles

Leave a Comment