১ মিনিটেই বলে দিতে পারে ১৩০টি দেশের রাজধানীর নাম, ঠোঁটস্থ ২৬ বিখ্যাত স্ট্যাচুর নাম, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল ছোট্ট খুদে

চোখের পলক খালি ফেলতে দেরি, এক লহমায় বলে যাচ্ছে দেশের রাজধানীর নামগুলি। মাত্র ১ মিনিট সময়, আর এর মধ্যেই ১৩০          টি দেশের রাজধানীর নাম বলা শেষ তার। শুধু কী তাই, পৃথিবীর ২৬টি বিখ্যাত স্ট্যাচুর নাম তো তার কাছে জলভাত। খুদের এমন প্রতিভাকে স্বীকৃতি দিক ইন্ডিয়া বুক অফ রেকর্ডস।  

কে এই বিস্ময় বালক?

এই বিস্ময় বালকের নাম ইমন মণ্ডল। হিলি থানার ভারত বাংলাদেশের সীমান্ত ঘেঁষা চুকুরপাই গ্রামের বাসিন্দা সে। তার বাবার নাম ইমরান মণ্ডল। তিনি পেশায় রাজমিস্ত্রি। ছেলের এমন প্রতিভায় মুগ্ধ তিনি। ক্লাস ফাইভে পড়াশোনা করা ইমন ইতিমধ্যেই কোরান শরীফ পড়ে ফেলেছে। আলবাকারা শূরা তার যেন ঠোঁটের গোড়ায় লেগে। খুদের এই প্রতিভা দেখে হতবাক পাড়া-প্রতিবেশীরা। ইন্ডিয়া বুক রেকর্ডসে খবর দেওয়া হলে তারাই যাচাই করে নেয় বালকের প্রতিভা।

কীভাবে স্বীকৃতি পেল ইমন?

জানা গিয়েছে, দেশের ১০ জন্ম প্রতিভাবান বালককে নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করে ইন্ডিয়া বুক পফ রেকর্ডস। সেখানেই স্বীকৃতি পেয়েছে ইমনের প্রতিভা। ইন্ডিয়া বুক অফ রেকর্ডস তাকে সম্মান জানিয়েছে, দিয়েছে শংসাপত্রও। ছেলের এমন সাফল্যে দারুণ উচ্ছ্বসিত ইমনের মা বিজিয়া সুলতানা মুন্সী।

তিনি বলেন, “ছোটো থেকেই ওর পড়াশোনার প্রতি খুব ঝোঁক। এখন যা শিখেছে তা কিন্তু মোবাইল ঘেঁটেই। ইন্টারনেট থেকে পড়াশোনা করে। আমরাও গাইড করেছি, শিক্ষকেরাও। ওর পড়াশোনায় যাতে কোনও অসুবিধা না হয় সেটা আমরা সব-সময় দেখি”।

কী বলছে ইমন?  

ইমন জানাচ্ছে, সে বড় হয়ে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চায়। এই বয়স থেকেই ইঞ্জিনিয়ারিং নিয়ে ঘাঁটাঘাঁটিও শুরু হয়ে গিয়েছে তার। নিজের এমন সাফল্যে সে-ও খুবই খুশি। ইমনের কথায়, “ইন্টারনেট থেকেই আমি সব শিখেছি। খেলাধূলার থেকে পড়তে বেশি ভাল লাগে। তাই সবসময় এসব নিয়েই থাকি। স্কুলের শিক্ষকরাও সাহায্য করেন। মাও খুব হেল্প করে। ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম উঠেছে। খুবই ভাল লাগছে। চাই আগামীতে মাধ্যমিকেও খুব ভালো রেজাল্ট করতে”। 

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles