ফের বিজেপির তথা কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করলেন মোদী সরকারের বিরুদ্ধে মুখ খুললেই তাঁকে নাকি দেখানো হচ্ছে এজেন্সির ভয়। আজ অর্থাৎ বুধবার কংগ্রেস হাইকমান্ড সনিয়া গান্ধীর আহ্বানে নিট-জয়েন্ট পরীক্ষা স্থগিত করার ইস্যুতে সাত বিরোধী শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ভিডিও কনফারেন্সে যোগ দেন। বাংলার মুখ্যমন্ত্রীকেও আহ্বান জানানো হয়েছিল সেই বৈঠকে। সেখানেই এজেন্সি লেলিয়ে দেওয়ার মতো মারাত্মক অভিযোগ করেন মমতা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “কিছু কথা বলতে গেলেই এজেন্সির ভয় দেখায়। জনগণের বিরুদ্ধে কিছু করলে আমি কেন্দ্রের বিরুদ্ধে কথা বলবই। তাতে যদি আমায় গ্রেফতার করে করুক!”
এদিন কংগ্রেস সভানেত্রীর ডাকা বৈঠকে বাংলা ছাড়াও যোগ দেয় ঝাড়খণ্ড, রাজস্থান, ছত্তীসগড়, পাঞ্জাব, পুদুচেরি এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীরা। জয়েন্ট এবং নিট পরীক্ষা ইস্যু হলেও, কেন্দ্রের বিরুদ্ধে অন্যান্য ইস্যুতেও সরব হন অবিজেপি সরকারগুলির মুখ্যমন্ত্রীরা। এবং তার সুর বেঁধে দেন বাংলার মুখ্যমন্ত্রীই। আর্থিক পাওনা নিয়ে রাজ্যগুলির প্রতি যে কেন্দ্র বঞ্চনা করছে সেই বিষয়ে প্রথম সরব হন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্য থেকে সব টাকা তুলে নিয়ে যাচ্ছে আর রাজ্যকে এক পয়সা দিচ্ছে না। রাজ্যগুলো টাকা পাবে কোথা থেকে? টাকা কি আকাশ থেকে পড়বে?”
সমসস্যার মুখে দাঁড়িয়েও কথা বলা যাচ্ছে না বলে অভিযোগ করেন মমতা। তাঁর কথায়, “দুর্ভাগ্যজনক অবস্থার মধ্যে আমরা রয়েছি। আমরা গুরুতর সমস্যার মুখে। কিন্তু আমরা বলতে পারছি না। বললেই এজেন্সি লাগিয়ে দিচ্ছে। ভয় দেখাচ্ছে। এটা গণতন্ত্র বলে না।” সম্প্রতি ফেসবুককে পদ্মশিবিরের নিয়ন্ত্রণের যে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধেও মুখ খোলেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন বলেন, “ফেসবুক থেকে ফেক নিউজ—সর্বত্র কণ্ঠরোধ চলছে।”





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!