ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যালের সর্বভারতীয় দুই প্রবেশিকা পরীক্ষা JEE-NEET আপাতত স্থগিত করার দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে সরব বহু রাজ্যই। আর সবচেয়ে বেশি সরব বাংলা। আর এই লড়াইয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamta Banerjee) সঙ্গী বাংলার ব্রান্ড অ্যাম্বাসাডর কিং খান অর্থাৎ শাহরুখ খান (Shahrukh Khan)। না, মানে প্রত্যক্ষ ভাবে অবশ্যই নয়।
বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক টুইটে পোস্ট করা হয়েছে একটি ছবি। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে লেখা হয়েছে ‘ম্যায় হুঁ না’ (Main Hoon Na)। লেখা হয়েছে গভীর এক অনিশ্চয়তা ও উৎকন্ঠার মধ্যে দিয়ে যাচ্ছে গোটা দেশ। এরকম এক সময়ে দেশের পরীক্ষার্থীদের আরও বিপদের মুখে ঠেলে দিচ্ছে মোদীর সরকার। এরকম এক ইস্যুতে পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে সরব মমতা।
https://twitter.com/AITCofficial/status/1299009148734980096?s=20
সর্বভারতীয় দুই প্রবেশিকা পরীক্ষা JEE-NEET পিছিয়ে দেওয়ার আবেদন নাকচ করে দিয়েছে সুপ্রিম কোর্টও (Supreme Court)। কেন্দ্র সরকারও অনড় পরীক্ষা নেওয়া হবে সেপ্টেম্বরেই। কিন্তু নিজের অবস্থানে অনড় মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁর দাবি করোনা সংক্রমণের এই সময়ে লাখ লাখ পরীক্ষার্থীকে বিপদে ফেলা যাবে না।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিওয়াল (Ramesh Pokhriyal) দাবি করেছেন, অভিভাবকরা চাইছিলেন পরীক্ষা নেওয়া হোক। তাই সব সতর্কতা মেনেই পরীক্ষা হবে। পড়ুয়াদের বাড়ির কাছেই সিট দেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের সংখ্যাও কমানো হয়েছে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা বাড়িয়ে। এই ইস্যুতে বঙ্গ শাসিকা যেভাবে সরব হয়েছেন তাতে তিনি খানিকটা হলেও বুঝিয়ে দিতে পেয়েছেন বিজেপিকে (BJP) টক্কর দেওয়ার মতো নেত্রী একমাত্র তিনিই।





