কলেজ-বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা দিতেই হবে এই সেপ্টেম্বরের মধ্যেই, স্পষ্ট জানাল সুপ্রিম কোর্ট

দিতেই হবে চূড়ান্ত বর্ষের (Final Semester) পরীক্ষা, নাহলে ডিগ্রি হবে বাতিল! সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, পরীক্ষা নিতেই হবে, যদিও চূড়ান্ত সময়সীমা (Deadline) পরিবর্তন করা যেতে পারে।

চূড়ান্ত বর্ষের পরীক্ষা আগামী ৩০শে সেপ্টেম্বরের মধ্যে নিতেই হবে, জানিয়েছে বিচারপতি অশোক ভূষণ, আর সুভাষ রেড্ডি এবং এমআর শাহের বেঞ্চ। সুপ্রিম কোর্ট (Supreme Court) স্পষ্ট জানিয়েছে, যদি পরীক্ষার সময় সীমা ৩০শে সেপ্টেম্বর এর পরে পিছিয়ে নিয়ে যেতে হয় তবে সংশ্লিষ্ট রাজ্যগুলিকে ইউজিসির (UGC) কাছে আবেদন করতে হবে।

প্রসঙ্গত দেশে করোনা (CoronaVirus) পরিস্থিতির মধ্যে ফাইনাল বর্ষের পরীক্ষা দেওয়া নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তায় ভুগছেন পড়ুয়ারা। গণপরিবহন ব্যবস্থা এখন গোটা দেশে বন্ধ সেখানে কী করে বিশ্ববিদ্যালয় বা কলেজে পরীক্ষা দিতে যাবেন পড়ুয়ারা সেই নিয়ে উঠছে প্রশ্ন। বিভিন্ন রাজ্যে ভিন্নভাবে লকডাউন এর কড়াকড়ি নিষেধ রয়েছে সেখানে পড়ুয়ারা আশঙ্কা করেছিলেন যে তাদের সমস্যা বাড়বে বৈ কমবে না তাই এই পরীক্ষা বাতিলের আর্জি জানিয়ে ছিলেন অনেকেই। যদিও সুপ্রিম রায়ে (Supreme Court) এই কথা স্পষ্ট হয়ে গেল যে ফাইনাল বর্ষের পরীক্ষা দিতেই হবে সে যে অবস্থায় হোক না কেন!

আরও অন্যান্য খবর