মমতার সম্পর্কে অবমাননাকর পোস্ট, ইউটিউবার রোদ্দুর রায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের তৃণমূলের

এমনিতে তিনি মাঝেমধ্যেই নানান বিতর্কে জড়িয়ে থাকেন। নানান সময়ই চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন তিনি। এবার ফের একবার বিতর্কের মুখে ইউটিউবার রোদ্দুর রায়। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অবমাননাকর পোস্ট করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। এর জেরে পাটুলি ও লালবাজার থানায় রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন নিজেদের তৃণমূল কর্মী হিসেবে পরিচয় দেওয়া কিছু ব্যক্তি।

নিজেকে তৃণমূলের ছাত্র পরিষদের কর্মী বলে দাবী করেন অরিত্র সাহা নামের এক ব্যক্তি। তিনি পাটুলি থানায় অভিযোগ দায়ের করেছেন রোদ্দুর রায়ের বিরুদ্ধে। তাঁর দাবী, ইউটিউবার রোদ্দুর রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্মান করেছেন।

এই একই অভিযোগ দায়ের করা হয়েছে লালবাজার থানাতেও। নিজেকে তৃণমূল কর্মী বলে পরিচয় দেওয়া এক ব্যক্তি বিজয় বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন রোদ্দুর রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অবমাননাকর পোস্ট করেছেন।

এই দুই অভিযোগেই দাবী করা হয়েছে যে প্রকাশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুকথা বলেছেন ইউটিউবার রোদ্দুর রায়। অভিযোগ জানিয়ে আবেদন করা হয়েছে যাতে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়।

মমতার সম্পর্কে অবমাননাকর পোস্ট, ইউটিউবার রোদ্দুর রায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের তৃণমূলের

বলে রাখি, ইউটিউবার রোদ্দুর রায়ে এর আগেও সোশ্যাল মিডিয়ায় নানান ধরণের পোস্ট করে বিতর্কে জড়িয়েছেন। একাধিকবার এর আগে তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করাও হয়েছে। আর এবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে অসম্মানজনক মন্তব্য করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে ।

RELATED Articles