জোন ভিত্তিক লকডাউন চলবে ৩১ শে জুলাই অবধি, জেলাশাসকরা চাইলে ৫-৭ দিন আরও বাড়াতে পারেন

করোনা রুখতে রাজ্যের বিভিন্ন কনটেনমেন্ট জোনে এখন লকডাউন জারি রয়েছে। এবার সেই সমস্ত জোন ভিত্তিক লকডাউনের সময়সীমা ৩১শে জুলাই পর্যন্ত বাড়ানোর কথা জানাল রাজ্য স্বাস্থ্য দপ্তর।রবিবার রাতে এই সিদ্ধান্তের কথা জানান রাজ্য স্বাস্থ্য দপ্তর। পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জেলাশাসকরা তাদের জেলার পরিস্থিতি পর্যবেক্ষণ করে শহর ভিত্তিক বা কনটেনমেন্ট জোন অনুযায়ী পাঁচ-সাত দিনের জন্য লকডাউনের সময়সীমা বাড়াতে পারেন।

রাজ্যের বিভিন্ন এলাকায় এখন করোনা মোকাবিলায় লকডাউন চলছে। তা সত্ত্বেও মানুষের মধ্যে এখনও সচেতনতার অভাব রয়ে গেছে। এমনকি অনেক মানুষ লকডাউনের নিয়মও মানতে চাইছেন না। সরকারের পাশাপাশি স্থানীয় স্তরেও চলছে লকডাউন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য অনেক পুরসভা তাদের এলাকায় লকডাউনের কড়া নিয়মবিধি লাগু করেছে। এছাড়া কলকাতায় অনেক বাজারও বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, রাজ্যে করোনা সংক্রমণ নিয়ে রোজই নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। এখনও অবধি রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২,৪৮৭ জন। পাশাপাশি করোনার জেরে প্রাণ হারিয়েছেন ১,১১২ জন।

আরও অন্যান্য খবর