ছিঃ! বিজেপি নেতা মুকুল রায় ও রিমঝিম মিত্রকে নিয়ে অশালীন মিম বানিয়ে কুরুচিকর মন্তব্য সোশ্যাল মিডিয়ায়

সোশ্যাল মিডিয়াতে এখন মানুষকে ট্রোল করা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কোনও মানুষকে ছোটো করে, তাঁকে অপমান করে অশালীন মন্তব্য করে যেন এক অদ্ভুত মানসিক শান্তি ও আনন্দ পান মিমাররা। আর নেটিজেনরা সেই সমস্ত পোস্ট তাড়িয়ে তাড়িয়ে উপভোগও করেন ও মজা। বিশেষত, ট্রোল করা সেই ব্যক্তি যদি কোনও জনপ্রিয় তারকা বা নামী রাজনৈতিক ব্যক্তিত্ব হন, তাহলে তো আর কথাই নেই।

কিন্তু এই মিম ও কারোর ক্ষণিকের মজার জন্য কোনও মানুষের কেরিয়ারে বা ব্যক্তিগত জীবনে ঠিক কতটা প্রভাব পড়ে, তা বোঝার ক্ষমতা এই মিমারদের নেই। সম্প্রতি, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় ও অভিনেত্রী রিমঝিম মিত্রকে নিয়ে ঘটেছে এক কুরুচিকর ঘটনা।

কিছুদিন ধরেই একটি মিম সোশ্যাল মিডিয়ায় বেশ ঘোরাঘুরি করছে। রিমঝিম মিত্র কিছু বছর আগেই বিজেপিতে যোগ দিয়েছেন। এই কারণেই ইদানিং তাঁকে বিজেপির নানান মিটিং-এ দেখা যাচ্ছে। কখনও দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁ, কৈলাস বিজয়বর্গীয়ের সভার তাঁর দেখা মেলে। এরকমই কোনও একটি সভাতে মুকুল রায়ের সঙ্গে রিমঝিমের একটি ছবি দেখা যায় যেখানে মুকুল রায় রিমঝিমের পাশের চেয়ারে বসেছিলেন।

এই ছবির সঙ্গেই ওয়েব সিরিজ ‘মির্জাপুর থ্রি’-এর একটি দৃশ্যের ছবি জুড়ে দেওয়া হয়। ওয়েব সিরিজের  ওই দৃশ্যে দেখানো হয়েছিল যে ওই মহিলা শরীরের বিনিময়ে কোনও এক রাজনৈতিক নেতার কাছে দলের পদ চাইছেন। এই দৃশ্যের ছবির সঙ্গে রিমঝিমের ছবি জুড়ে দেওয়ার অর্থ তাঁকেও সেই জায়গায় নামিয়ে আনা। এই পোস্টের মাধ্যমে রিমঝিমকে অশালীন ইঙ্গিত করা হয়েছে। কিছু মানুষ আবার কুরুচিকর মন্তব্যও করেছেন এই ছবিকে ঘিরে। তবে বেশীরভাগই এই পোস্টের সমালোচনা করেছেন। এই ছবিকে ঘিরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিতর্ক।

RELATED Articles