মৃতদেহের ভিড়ে বিকল হচ্ছে চুল্লি! নিমতলা মহাশ্মশান স্তুপাকৃতি ৩০০ মৃতদেহ

হাসপাতালের শয্যা নেই, চারিদিকে অক্সিজেনের অভাব এই অবস্থায় ভেঙে পড়েছে এবার মৃতদেহ সৎকারের ব্যবস্থা টুকুও। করোনায় বিপর্যস্ত বাংলাও। জমছে মৃত দেহের স্তুপ। বিকল হয়ে যাচ্ছে চুল্লি।

এমন ঘটনাই ঘটেছে শহর কলকাতার নিমতলা মহাশ্মশানে। গতকাল অর্থাৎ শনিবার আরও দুটি চুল্লি বিকল হয়ে যাওয়ায় প্রায় ৩০০ টি দেহ জমে যায় শ্মশানে। আজ গোটা দিন ধরে দাহ করা হবে জমে থাকা দেহগুলি।

আরও পড়ুন- ‘অনেক করেছেন, এবার আমাদেরটা আমাদেরই বুঝে নিতে দিন’, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ দিলীপের

কিন্তু মাত্র ১২ টি চুল্লিতে ৩০০ দেহ সৎকার কিভাবে সম্ভব হবে তা নিয়ে চিন্তিত কলকাতা পুরসভা। সেই জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে ‌  কোভিড মৃত্যু হয়নি, এমন দেহগুলি সৎকার বন্ধ রাখা হবে। জমে থাকা মৃতদেহ সৎকার করতে সোমবার গোটা দিন লেগে যেতে পারে বলেই মনে করা হচ্ছে। মর্গেও আর মৃতদেহ রাখার জায়গা নেই। এরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে নতুন করে শ্মশান-কবরস্থান তৈরি কথা ভাবছে কলকাতা পুরসভা।

উল্লেখ্য, চুল্লিগুলোর উপর এতো পরিমাণ চাপ বেড়েছে যে মাঝেমধ্যেই চুল্লিগুলো বিকল হয়ে যাচ্ছে। গত সপ্তাহেই করোনায় নিমতলা মহাশ্মশানে করোনায় মৃতদের সৎকারে ব্যবহৃত একটি বিকল চুল্লির মেরামত করল পুরসভা। যুদ্ধকালীন তৎপরতায় পুরসভার তরফ থেকে সেই মেশিন মেরামতের কাজ হয়। সেই সময় নিমতলার ১০টি চুল্লির মধ্যে দুটি করোনায় মৃতদের সৎকারে ব্যবহার করা হচ্ছিল। কিন্তু পরে করোনায় মৃতের সংখ্যা এতো পরিমাণ বেড়েছে যে বাড়াতে হয়েছে চুল্লির সংখ্যাও।

RELATED Articles