বৃষ্টির ঘাটতি কমবে দক্ষিণবঙ্গে, চলতি মাসে প্রবল বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে, প্রবল বর্ষণে ভাসবে শহর

Heavy Rains are Likely Across South Bengal: দুমাসে প্রচুর বৃষ্টিপাত হবে, যার ফলে ঘাটতি অনেকটাই পূরণ হতে পারে। শুক্রবার দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে শনিবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। এবারের বর্ষায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ঘাটতি ছিল প্রায় ৪২ শতাংশ। আগস্ট এবং সেপ্টেম্বর মাসে সেই ঘাটতি অনেকটাই কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে (Heavy Rains are Likely Across South Bengal)। অন্যদিকে, উত্তরবঙ্গে স্বাভাবিকের তুলনায় ৪৬ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। চলতি বছর উত্তর দিনাজপুর, মালদা, বীরভূম এবং মুর্শিদাবাদে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে।

শুক্রবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের অনেক জায়গায় দৃশ্যমানতা কমতে পারে। শনিবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে এবং বৃষ্টিপাতের পরিমাণও কমতে পারে। তবে, আগস্ট মাসজুড়ে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে (Heavy Rains are Likely Across South Bengal)

আজ সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন । দিনের এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, অর্থাৎ বৃহস্পতিবার, শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.২ ডিগ্রি সেলসিয়াস কম। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস কম (Heavy Rains are Likely Across South Bengal)

এই বর্ষায় উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত হয়েছে। তবে, আগস্ট মাসে, কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে। শুক্রবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। শনিবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। রবিবার আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

RELATED Articles