ভোটের মুখে রাশ টানছে ইডি! গরু পাচারকাণ্ডে যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের ভাই গ্রেফতার

বিধানসভা নির্বাচনের মুখে বিপাকে তৃণমূল। এবার ইডির জালে বিনয় মিশ্রের ভাই।

গরু পাচারকাণ্ডে গ্রেফতার করা হল যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের ভাই বিকাশকে। ফোনের টাওয়ারের লোকেশন ধরে দিল্লি থেকে গ্রেফতার করা হয় তাকে। বিকাশকে ৬দিনের ট্রানজিট রিমান্ডে নিতে আবেদন ইডির।

আর‌ও পড়ুন-চূড়ান্ত হয়ে গেল বিজেপির মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী, কে সেই ভূমিপুত্র? জেনে নিন

সেইসঙ্গে, গরু পাচারকাণ্ডে ফেরার যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন‌ও করেছ সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ফ্রান্সের লিয়ঁ-তে ইন্টারপোলের সদর দফতরে ওই আবেদনপত্র পাঠানো হয়েছে। আবেদনপত্রের সঙ্গে রয়েছে বিনয় সম্পর্কে বিস্তারিত তথ্য ও তাঁর বিরুদ্ধে জারি হওয়া ওপেন ওয়ারেন্ট। গত সপ্তাহেই বিনয়ের বিরুদ্ধে ওপেন ওয়ারেন্ট জারি হয়।

আর‌ও পড়ুন-মুখ্যমন্ত্রীর নামে মামলা, মমতার প্রার্থীপদ বাতিল?

প্রসঙ্গত, বিভিন্ন সময়ে হাজিরা জড়িয়েছেন বিনয় মিশ্র। অতীতে একাধিকবার নোটিস দেওয়া হলেও তা কাটিয়ে গেছেন তিনি। পাশাপাশি একাধিক জায়গায় তল্লাশি চালিয়েও তাঁর হদিশ পায়নি গোয়েন্দারা। এই পরিস্থিতিতে সিবিআইয়ের গোয়েন্দা মনে করছেন, সম্ভবত বিদেশে গা ঢাকা দিয়েছেন যুব তৃণমূলের সাধারণ সম্পাদক। এই পরিস্থিতিতে তাঁর নাগাল পেতে এবার ইন্টারপোলের সাহায্য নিতে চায় সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, ফ্রান্সের লিয়ঁ-তে ইন্টারপোলের সদর দফতরে যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্র সম্পর্কে বিস্তারিত তথ্য ও তাঁর বিরুদ্ধে জারি হওয়া ওপেন ওয়ারেন্ট পাঠানো হয়েছে।

RELATED Articles