শিলিগুড়িতে বহিরাগত প্রার্থী নিয়ে জেরবার শাসক দল! ওম প্রকাশ মিশ্র’র কারণে তৃণমূল ছাড়ার হিড়িক 

তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত হ‌ওয়ার পর থেকেই দল ছাড়ার হিড়িক পড়ে গেছে রাজ্যের শাসক দলের মধ্যে। বাদ যায়নি শিলিগুড়িও। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ওমপ্রকাশ মিশ্রকে নিয়ে শিলিগুড়িতে তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ এবার আরও বাড়ল। এর আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিলিগুড়ি সফরের দিন‌ই দল ছেড়ে নির্দল প্রার্থী হওয়ার ঘোষণা করেছিলেন দাপুটে নেতা নান্টু পাল।

আর‌ও পড়ুন-চূড়ান্ত হয়ে গেল বিজেপির মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী, কে সেই ভূমিপুত্র? জেনে নিন

আর এবার তৃণমূলের অনেক নেতা-কর্মীর মধ্যেই ওম প্রকাশ মিশ্রর কারণে দল ছাড়ার হিড়িক দেখা যাচ্ছে।শিলিগুড়ির তৃণমূল নেতা-কর্মীদের একটাই দাবি, সেই দাবি হল তাঁরা কোনওমতেই বহিরাগত প্রার্থীকে মেনে নেবে না। আর এই কারণে তৃণমূলে পদত্যাগের হিড়িক দেখা দিয়েছে। আরেকদিকে, পদত্যাগী তৃণমূল নেতা-কর্মীদের পাল্টা আক্রমণ করেছেন প্রার্থী ওমপ্রকাশ মিশ্র। তিনি বলেন, দলের সমস্ত সংগঠনই আমার হয়ে কাজ করছে। কিন্তু কিছু মানুষ বলছে কাজ করব না। আসলে ওঁরা আমাকে ক্যারি করতে পারবে না বলেই এরকম বলছে। আমি বলে দিই, আমাকে ক্যারি করতে যোগ্যতা লাগে। দরকার পড়লে আমার বায়োডেটাটা দেখে নিক ওঁরা।”

আর‌ও পড়ুন-মুখ্যমন্ত্রীর নামে মামলা, মমতার প্রার্থীপদ বাতিল?

প্রসঙ্গত, তৃণমূল ওমপ্রকাশ মিশ্রকে প্রার্থী করার পর থেকেই শিলিগুড়িতে তৃণমূলের মধ্যে তুমুল অসন্তোষ দেখা গিয়েছে। একের পর এক নেতা দল ছাড়তে শুরু করেছিলেন শিলিগুড়ির দাপুটে তৃণমূল নেতা নান্টু পাল। এরপর দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের দুজন সাধারণ সম্পাদক দীপক শীল এবং জ্যোৎস্না আগরওয়ালও ওমপ্রকাশ মিশ্রকে প্রার্থী হিসেবে মেনে নেবেন না জানিয়ে তৃণমূলের সঙ্গ ছেড়েছেন।

উল্লেখ্য, এর আগে শিলিগুড়িতে বিখ্যাত ফুটবলার বাইচুং ভুটিয়াকে প্রার্থী করেছিলেন তৃণমূল নেত্রী। তখন শিলিগুড়িতে সিপিএম-এর প্রার্থী অশোক ভট্টাচার্যের কাছে হেরে গিয়েছিল তৃণমূল। সেই প্রসঙ্গ টেনেই প্রাক্তন তৃণমূল নেতা নান্টু পাল বলেন, বাইচুংও বহিরাগত ছিল। আমরা অনেক চেষ্টা করেও তাঁকে জয়ী করতে পেরেছিলাম না। তাই এবার আর বহিরাগত প্রার্থীর হয়ে প্রচার করা সম্ভব না।

RELATED Articles