সবুজ শিবিরে রাজনৈতিক সমীকরণে বড় ধা*ক্কা! হঠাৎ তৃণমূল ছেড়ে প্রায় ২০০ পরিবারের সিপিআইএমে যোগদান, কোথায় ঘটল এমন ঘটনা?

নদীয়া জেলার হরিণঘাটা থানার বিরোহী ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩২ নম্বর বুথের সোনাখালি পাঁচপুকুরিয়া পাড়ায় বড় রাজনৈতিক পরিবর্তনের ছবি দেখা গেল। স্থানীয় সূত্রের দাবি, তৃণমূল ও বিজেপি ছেড়ে প্রায় ২০০টি পরিবার আনুষ্ঠানিকভাবে সিপিআইএমে যোগ দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক আলোচনা আরও জোরালো হয়েছে।

এই উপলক্ষে পাঁচপুকুরিয়া পাড়ায় একটি যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে নতুন সদস্যরা সিপিআইএমের পতাকা হাতে তুলে নেন। অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জানা গিয়েছে, এই যোগদান কর্মসূচির অন্যতম উদ্যোগ নেন ওই এলাকার তৃণমূলের প্রাক্তন সদস্য কামালউদ্দিন মণ্ডল, যিনি কামু নামেই পরিচিত।

নতুন দলে যোগ দেওয়া কয়েকজনের বক্তব্য, দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে থাকার পর তারা এখন অন্য রাজনৈতিক পথ বেছে নিয়েছেন। তাঁদের অভিযোগ, বর্তমান শাসক দলের নানা কাজকর্মে তাঁরা অসন্তুষ্ট ছিলেন। দুর্নীতি এবং সাধারণ মানুষের সমস্যার সমাধানে ব্যর্থতার অভিযোগ তুলে তাঁরা সিপিআইএমে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় বাসিন্দা তালেব বলেন, তিনি বহু বছর তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু বর্তমানে দলের প্রতি তাঁর আস্থা আর নেই। তাঁর দাবি, সাধারণ মানুষের স্বার্থের চেয়ে অন্য বিষয়ই এখন বেশি গুরুত্ব পাচ্ছে। তাই তিনি সিপিআইএমে যোগ দিয়েছেন এবং এলাকার আরও অনেক মানুষ একই সিদ্ধান্ত নেওয়ায় তিনি খুশি।

আরও পড়ুনঃ জে*রায় কি ফাঁস হচ্ছে কোটি টাকার আর্থিক জালের রহস্য? দেবরাজ চক্রবর্তীর ব্যাঙ্ক লেনদেনে একের পর এক বি*স্ফোরক তথ্য, ২০০ কোটিরও বেশি সম্পত্তির খোঁজে তদন্তে বড় মোড়! আর কারা রয়েছেন এই বিশাল অর্থ পাহাড়ের নেটওয়ার্কে?

যোগদানকারী সদস্যদের স্বাগত জানিয়ে হরিণঘাটা এরিয়া কমিটির সদস্য শিবেন দেবনাথ বলেন, বিরোহী ১ গ্রাম পঞ্চায়েতের এই কর্মসূচির মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী হয়েছে। তাঁর বক্তব্য, তৃণমূল ও বিজেপির প্রতি মানুষের একাংশের আস্থা কমেছে বলেই তাঁরা সিপিআইএমের দিকে ঝুঁকছেন। কর্মসূচি শেষে উপস্থিত সকলের জন্য একসঙ্গে খাবারেরও ব্যবস্থা করা হয়েছিল।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর