মহিলা সাংবাদিককে শ্লী’লতা*হানি কাণ্ডে ক্লিন’চিট, তন্ময় ভট্টাচার্যের সাস*পেনশন প্রত্যা*হার করল সিপিএম

মহিলা সাংবাদিককে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছিল সিপিএম এনাত তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে। সেই কারণে সাসপেন্ড করা হয়েছিল তাঁকে। এবার তাঁকে ক্লিনচিট দিয়ে তাঁর সাসপেনশন তুলে নিল দল। আজ, শনিবার উঠে গেল বামনেতার এই সাসপেনশন।   

আজ, শনিবার সিপিএম জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী উত্তর ২৪ পরগনার জেলা গ্রুপে বার্তা দিয়ে জানিয়েছেন যে তন্ময় ভট্টাচার্যের উপর থেকে সাসপেনশন উঠে গিয়েছে। তিনি গ্রুপে লেখেন, “গতকাল রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম আমাদের জানিয়েছেন, আমাদের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড তন্ময় ভট্টাচার্যকে তদন্ত সাপেক্ষে যে সাসপেন্ড করা হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ এখন থেকে তন্ময় ভট্টাচার্য পার্টির স্বাভাবিক কাজকর্মে অংশগ্রহণ করতে পারবেন”।

দলের সিদ্ধান্তকে স্বাগত জানান তন্ময় ভট্টাচার্য। তিনি বলেন, “আমি আগেই বলেছিলাম, এটা পরিকল্পিত কুৎসা। তবে এটা আমার আক্ষেপ যে ঘটনাটা এমন সময় ঘটল যখন আমার পার্টির একাধিক সম্মেলন চলছে। এমনকী, আমার দায়িত্বপ্রাপ্ত এলাকার সম্মেলনও যোগ দিতে পারিনি”।

তন্ময় এও জানান, শুক্রবার দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম তাঁকে আলিমুদ্দিন স্ট্রীটের অফিসে ডেকে পাঠিয়েছিলেন। সেখনে দলের কাজ নিয়ে আলোচনা করেন তিনি। তবে সাসপেনশন প্রত্যাহারের কথা সেই সময় তিনি তন্ময়কে জানান নি। আজ, শনিবার জেলা সম্পাদকের থেকে মেসেজ পেয়ে এই বিষয়টি তিনি জানতে পারেন বলে দাবী তন্ময়ের।  

প্রসঙ্গত, মাস কয়েকা আগে এক মহিলা সাংবাদিক ফেসবুকে লাইভ করে দাবী করেছিলেন, সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সাক্ষাৎকার নেওয়ার সময় নাকি তন্ময় ভট্টাচার্য তাঁর কোলে উঠে বসেন। শ্লীলতাহানির অভিযোগ এনে মহিলা সাংবাদিক বলেছিলেন, “চার বছর সাংবাদিকতা করছি কিন্তু এত খারাপ অভিজ্ঞতা আমার কখনও হয়নি। আসলে পোটেনশিয়াল রেপিস্ট এরাই। এদের চিনে রাখা দরকার”।

আরও পড়ুনঃ ভজন শোনার অপ*রাধ, এবার বাংলাতেই আ’ক্রান্ত হিন্দুরা! বেধ*ড়ক মার*ধর, গাড়িতে হামলা, কাঠগড়ায় সংখ্যালঘুরা 

সেই অভিযোগের ভিত্তিতেই তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করেছিল সিপিএম। তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয় বামনেতার বিরুদ্ধে। একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল তাঁকে। এবার তদন্ত শেষে তাঁকে ক্লিনচিট দিল সিপিএম।  

RELATED Articles