বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, তা যেন দিনদিন আরও বেশি খারাপ হচ্ছে। হিন্দুদের উপর নির্যাতন, হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, মন্দিরে হামলা এমন ঘটনা বেড়েই চলেছে। এই নিয়ে ভারতের তরফে কড়া বিবৃতি দেওয়া হলেও বাংলাদেশের অন্তর্বর্তী ইউনুস সরকারের কোনও হেলদোলই নেই। তবে এবার ঘটল এক অন্য ঘটনা। বাংলাদেশি মুসলিম নয়, বরং এবার ভারতীয় মুসলিমদের হাত থেকেই অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক ইউটিউবার।
বাংলাদেশে হিন্দুদের উপর অকথ্য নির্যাতন চালাচ্ছে সেদেশের মৌলবাদীরা। ভারতের পতাকার অবমাননা হয়েছে সেদেশে। গ্রেফতার করা হয়েছে ইসজনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে। বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার দাবী উঠেছে। এই নিয়ে যখন গোটা ভারত প্রতিবাদে সরব হয়েছে, সেই সময় দাঁড়িয়ে এবার ভারতীয় মুসলিম প্রায় প্রাণে মেরে ফেলছিল এক ইউটিউবারকে, এমনটাই অভিযোগ উঠল।
এক ইউটিউবার ভিডিওর মাধ্যমে নিজের চ্যানেলে জানান, বাংলাদেশের পরিস্থিতি খারাপ হওয়ার পর থেকেই তিনি পেট্রাপোল সীমান্তে গিয়ে সেখানে নানান ভিডিও করে তা নিজের অনুগামীদের সঙ্গে শেয়ার করেন। ওপার বাংলা থেকে আসা নানান বাংলাদেশিদের নানান মন্তব্য তুলে ধরেন নিজের ভিডিওর মাধ্যমে। আর তা করতে গিয়েই এবার প্রায় মৃত্যু মুখে পড়তে হল সেই ইউটিউবারকে।
ওই ইউটিউবারের কথায়, সম্প্রতি তিনি পেট্রাপোল সীমান্তে ভিডিও করতে যান। সেখানে এক বাংলাদেশ থেকে আগত এক ব্যক্তিকে নানান প্রশ্ন করছিলেন তিনি। বাংলাদেশে পরিস্থিতি নিয়ে নানান প্রশ্ন করা হচ্ছিল ওই বাংলাদেশি ব্যক্তিকে। সেদেশে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা নিয়ে প্রশ্ন করা হচ্ছিল। ভিডিওতে দেখা যায়, এমন সময় একদল ভারতীয় মুসলিম আচমকাই চড়াও হন ওই ইউটিউবারের উপর। কেন ওই বাংলাদেশি ব্যক্তিকে তিনি প্রশ্ন করছেন, তা নিয়ে ইউটিউবারকে প্রশ্নে জর্জরিত করেন ভারতীয় মুসলিমরা।
ভারতীয় মুসলিমদের কথায়, অন্য দেশ থেকে আগত ব্যক্তিকে ওই ইউটিউবার নাকি অপমান করছেন। এমনকি, ওই ইউটিউবার যখন এমন বলেন যে বাংলাদেশে ভারতীয় পতাকার অপমান হয়েছে, তা শুনে ভারতীয় মুসলিমরা রীতিমতো অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে ইউটিউবারকেই। তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি, প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় ভারতীয় মুসলিমরা, এমনটাই দাবী ওই ইউটিউবারের।
তিনি জানান, এক হিন্দু ভাইয়ের সাহায্যে তিনি কোনওরকমে সেই জায়গা থেকে পালিয়ে বাঁচেন। ইউটিউবারের কথায়, ওই ভারতীয় মুসলিমরা ভারতকে নিয়ে অশ্লীল মন্তব্য করে। আর এমন ঘটনা ধরা পড়েছে ইউটিউবারের ক্যামেরায়। শুধু তাই-ই নয়, তিনি এও জানান, তিনি যখন টোটো করে ফিরছিলেন, সেই সময় ওই টোটো চালকও নানান তথ্য জানান তাঁকে।
টোটো চালকের সঙ্গে তাঁর কথোপকথনের অডিও ক্লিপ শেয়ার করেন তিনি। তাতে টোটো চালককে বলতে শোনা যায়, কীভাবে কাঁটাতার পেরিয়ে ভারত থেকে সোনা, গরু এমনকি মানুষও পাচার হয়। টোটো চালকের কথায়, পেট্রাপোল সীমান্তের অনেক মানুষের সাহায্যেই চলে এই পাচার চক্র। ভারত-বাংলাদেশের সীমান্তে অনেক জায়গাতেই কাঁটাতার নেই, ফলে পাচারে সুবিধা হয়। আর এই ঘটনা চেষ্টা করেও আটকাতে ব্যর্থ বিএসএফ।
সৌজন্যেঃ Explorer Vasker ইউটিউব চ্যানেল
টোটো চালকের কথায়, এই পেট্রাপোল সীমান্তে সর্ষের মধ্যেই লুকিয়ে ভূত। ভারতে থেকেও অনেক ভারতীয় মুসলিমই সাহায্য করছে বাংলাদেশকে। নানান পাচার কাণ্ডে হাত রয়েছে তাদের। ইউটিউবারের এই ভিডিও দুরন্ত গতিতে ভাইরাল হয়। নেটিজেনরা ধিক্কার জানিয়ছেন ভারতীয় এই মুসলিমদের। নিজের দেশকে এভাবে অপমান করার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন নেটবাসীরা।






