‘একবার খেয়ে দেখুন, কথা দিচ্ছি নিজের হাতে রান্না করে খাওয়াবো…’, মোদীকে মাছ খাওয়ার আমন্ত্রণ জানালেন মমতা

Mamata Banerjee invited Modi to have fish: নবরাত্রিতে মাছ, মাংস, আমিষ খাবার খাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার তাঁর সেই মন্তব্যেরই পাল্টা খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি, তাঁকে নিজের হাতে রান্না করে মাছ খাওয়ানোর আমন্ত্রণও জানালেন তিনি (Mamata Banerjee invited Modi to have fish)। আর ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বেশ চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

নবরাত্রিতে আমিষ খাবার খাওয়া নিয়ে বেশ কটাক্ষ করেছিলেন নরেন্দ্র মোদী। তবে তাঁর সেই মন্তব্যকে পাল্টা খোঁচা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার। নির্বাচনী প্রচারে মমতা বারবার অভিযোগ ক্রেছেনহ, কে কী খাবে না খাবে, তা ঠিক করে দিতে চাইছে মোদী সরকার। তিনি এও বলেছেন, মোদী সরকার ক্ষমতায় এলে সকলের মাছ, মাংস খাওয়া বন্ধ করে দেবে।

এবার গতকাল, সোমবার ব্যারাকপুরে নির্বাচনী সভা থেকেও ফের একবার এই মাছ, মাংস খাওয়া নিয়ে মোদীকে বিঁধলেন মমতা (Mamata Banerjee invited Modi to have fish)। তাঁর কথায়, “মোদী এখন বলে বেড়াচ্ছেন, মাছ খাবেন না, মাংস খাবেন না, ডিম খাবেন না। তাহলে কি ব্য়াঙের ছাতা খাবে? আপনি জোগাড় করে দিন”। মমতার দাবী, “যার যা ইচ্ছে খাবে। এ দেশ আমাদের সকলের”।

এরপরই প্রধানমন্ত্রীকে মাছ খাওয়ার আমন্ত্রণ জানান মমতা (Mamata Banerjee invited Modi to have fish)। বলেন, “কেউ বিরিয়ানি ভালোবাসে, কেউ চিংড়ি পটল ভালোবাসে, কেউ চিংড়ির মালাইকারি ভালোবাসে। মোদীবাবু, আপনি খেয়ে একটু খেয়ে দেখুন না, স্বাদটা কেমন? খেয়ে দেখবেন? তৈরি করে দেব? কথা দিচ্ছি, কাউকে দিয়ে করাব না। নিজে রান্না করব” (Mamata Banerjee invited Modi to have fish)। তিনি এও জানান, তিনি ছোটো থেকেই রান্না করে আসছেন। রান্না করতে তিনি ভালোবাসেন।

খাওয়ার বিষয় নিয়ে এদিন মোদীকে বেশ কটাক্ষ করেন মমতা (Mamata Banerjee invited Modi to have fish)। বাঙালিদের যেমন প্রিয় মাছ, গুজরাতিদের তেমন প্রিয় খাবার ধোকলা। এদিন মমতা এও বলেন, মোদী যদি তাঁকে ধোসা-ধোকলা খেতে বলেন, তাতে তিনি রাজি। মমতার কথায়, “আমি ভালোবেসে ওসব খেয়ে নেব। আমার কাছে জাতপাত বলে কিছু নেই”। 

RELATED Articles