ইতিমধ্যেই পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে! গতি বাড়িয়ে বুধবার দুপুরেই আছড়ে পড়তে পারে “যশ”

বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ইতিমধ্যে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। ধেয়ে আসছে সে বাংলা ও ওড়িশা উপকূলের দিকে। জানা গেছে সন্ধ্যা নয় বুধবার দুপুরেই ল্যান্ড ফল হতে পারে পারে ঘূর্ণিঝড় ‘যশ’-এর। সেই সময় ঘণ্টায় ১৫৫-১৬৫ কিলোমিটার বেগে রাজ্য জুড়ে বইবে ঝড়। সেই ঝড়ের বেগ মাঝে মাঝে ঘণ্টায় ১৮৫ কিলোমিটারে‌ও পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন- থানায় ওঁর বিরুদ্ধে মামলা করে রাখুন,  পরে প্রেসিডেন্সি জেলেই ওঁর ঠাঁই হবে, “কল্যাণের মন্তব্যে স্তম্ভিত”, টুইট ধনখড়ের 

এদিন দিল্লির মৌসম ভবনের বুলেটিনে জানানো হয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে ‘যশ’। আপাতত পোর্ট ব্লেয়ারের উত্তর ও উত্তর-পশ্চিমে ৬২০ কিলোমিটার, পারাদ্বীপের পূর্ব ও দক্ষিণ-পূর্বে ৫৩০ কিলোমিটার, বালাসোরের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ৬৩০ কিলোমিটার এবং দিঘার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ৬২০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়টি। অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ‘যশ’ বুধবার দুপুর নাগাদ ওড়িশার পারাদ্বীপ এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মাঝখান দিয়ে স্থলভাগে আছড়ে পড়বে বলে জানা গেছে। ঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। সাধারণের থেকে দু’চার মিটার বেশি জলোচ্ছ্বাস হবে। তার জেরে ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুরের নিচু এলাকা ডুবে যেতে পারে।

আরও পড়ুন- অপ্রতিরোধ্য সোনুর মানবসেবা! এবার হাসপাতালে অক্সিজেন প্লান্ট বসাতে চলেছেন তিনি 

এই ঝড়ের প্রভাবে রাজ্যজুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। ‌ পশ্চিমবঙ্গ ও ওড়িশা ছাড়া ঝাড়খণ্ড, বিহার, সিকিমেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কাল অর্থাৎ মঙ্গলবার থেকেই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে।

ল্যান্ড ফলের দিন অর্থাৎ বুধবার ঝাড়গ্রাম, মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতার কয়েকটি অংশে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। নদিয়া, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। মালদহ, দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদের কয়েকটি জায়গাতেও ভারী বৃষ্টি হতে পারে।

RELATED Articles