অপ্রতিরোধ্য সোনুর মানবসেবা! এবার হাসপাতালে অক্সিজেন প্লান্ট বসাতে চলেছেন তিনি

তাঁকে মানুষ নয় মাসিহা বলতেই বেশি পছন্দ করে ভারতবাসী। সিনেমার ভিলেন বাস্তব জীবনের নায়ক। ভারতবর্ষে করো না যবে থেকে হামলা করেছে সেই দিন থেকে সাধারণ মানুষের জন্য লড়ে যাচ্ছেন বলিউডের এই তারকা। কখন‌ও পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো তো কখন‌ও গরিবের হাতে খাবার তুলে দেওয়া। অক্সিজেন সংকটে বিদেশ থেকে অক্সিজেন আনানো। আর এবার আর‌ও বড় দায়িত্ব কাঁধে নিলেন এই “জননেতা।” অন্ধ্রপ্রদেশে নেল্লোরের দুটি হাসপাতালে অক্সিজেন প্লান্ট বসাতে চলেছেন তিনি। এতে মিটবে আমজনতার সমস্যা।

আরও পড়ুন- বাড়িতে তিন সন্তান, তাও করোনা মুক্ত হওয়ার একমাস পরও বাঙ্গুরের করোনা বেডেই পড়ে রয়েছেন বৃদ্ধা মা

অভিনেতার নিজস্ব টাকায় অন্ধ্রপ্রদেশের কুর্নুলের সরকারি ও জেলা হাসপাতালে বসছে সোনুর কিনে দেওয়া অক্সিজেন প্লান্ট।

টুইটারে এই অভিনেতা লেখেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, অন্ধ্রপ্রদেশের কুর্নুল সরকারি ও জেলা হাসপাতালে দু’টি অক্সিজেন প্লান্ট বসানো হচ্ছে। জুনেই প্লান্ট বসানোর কাজ হয়ে যাবে। এরপর যে সমস্ত রাজ্যে প্রয়োজন, সেখানেও প্লাস্ট বসাব। গ্রামগুলির পাশে দাঁড়ানোর সময় এসেছে।”

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন জে পি নাড্ডা, করোনায় অনাথদের দায়িত্ব নিতে হবে সরকারকে!

মানবপ্রেমী সোনু জানিয়েছেন, পরবর্তীতে চাহিদা সম্পন্ন অন্যান্য রাজ্যের গ্রামীণ এলাকাতে আরও প্লান্ট বসানোর ইচ্ছা রয়েছে তাঁর।

RELATED Articles