আম আদমি পার্টিতে যোগ দিচ্ছেন দেবাংশু! পুরনো পোস্টকে কেন্দ্র করে ব্যাপক ট্রোল সোশ্যাল মিডিয়ায়, এবার মুখ খুললেন তৃণমূল নেতা

গতকাল, রবিবার বিকেলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপস্থিতিতে নিজের পুরনো দল তৃণমূলে প্রত্যাবর্তন করেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। এর পর থেকেই নানান মহলে নানান আলোচনা হলেও, সবথেকে বেশি এই বিষয়ে আলোচনা হয়েছে তৃণমূল যুবনেতা দেবাংশু ভট্টাচার্যকে (Debangshu Bhattacharya)নিয়ে। বিরোধীদের এখন দেবাংশুকে একটাই প্রশ্ন, তিনি কী সত্যিই আম আদমি পার্টিতে (Aam Aadmi Party)যোগ দিচ্ছেন?

কিন্তু হঠাৎ কেন এমন প্রশ্ন উঠছে?

ঘটনার সূত্রপাত ২০১৯ সালে। সেই সময় সোশ্যাল মিডিয়ায় দলবদলুদের নিয়ে একটি পোস্ট করে দেবাংশু লিখেছিলেন, “যারা পাল্টি মারছে, ২০২১ এ মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হওয়ার পর যদি এদের ফেরত নেওয়া হয়, সেদিন থেকে আমি আম আদমি পার্টি বাং কংগ্রেসের সমর্থন করব। কিংবা অন্য কোনো সমমনভাবাপন্ন দলের পাশে দাঁড়াব”। এবার অর্জুন সিং তৃণমূলে ফিরে যেতেই বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন, দেবাংশু কবে তৃণমূল ছাড়ছেন? বা তিনি কোন দলে যোগ দিচ্ছেন, আম আদমি পার্টি নাকি অন্য কোনও দল?

আম আদমি পার্টিতে যোগ দিচ্ছেন দেবাংশু! পুরনো পোস্টকে কেন্দ্র করে ব্যাপক ট্রোল সোশ্যাল মিডিয়ায়, এবার মুখ খুললেন তৃণমূল নেতা

দেবাংশুর সেই পোস্টে এও লেখা ছিল, “আমি বেইমান হব। গর্বিত বেইমান। এই দলের সমর্থক আর থাকব না। গড প্রমিস”। এখন তাঁর এই মন্তব্যটি নিয়ে বামপন্থীরা নানান কটাক্ষ করতে শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে বানানো হচ্ছে নানান মিম। সেই মিম চোখে পড়েছে দেবাংশুরও।

এই বিষয়ে এক সংবাদমাধ্যমে দেবাংশু বলেন, “গত একবছর ধরে আার স্ক্রিনশট ভাইরাল হচ্ছে, শেয়ার হচ্ছে। আমি শুধু এটুকুই বলব, আমার স্ক্রিনশট শেয়ার করার জন্য সিপিএম আর বিজেপিকে ওয়ান টিবি করে হার্ডড্রাইভ গিফট করতে চাই”।

অর্জুন সিংয়ের তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে দেবাংশুর জবাব, “ দল যা বলবে সেটাই শেষ কথা। দলের সিদ্ধান্ত মাথা পেতে মেনে নেব”। অন্যদিকে আবার সিপিএমকে কটাক্ষ করতেও ছাড়েন নি তিনি। বলেন, “এতদিন তৃণমূলকে হারানোর জন্য সিপিএমের যে নেতারা সমর্থকদের অর্জুন সিংকে ভোট দেওয়ার কথা বলেছিলেন,  তাঁরা এবার কী করবেন”।

বলে রাখি, ২০১৯ সালে লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়েছিলেন অর্জুন সিং। ফিরলেন ২০২২-এ। মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্তের পর অর্জুন তৃণমূলে ফেরায় বৃত্ত সম্পূর্ণ হল বলা যায়। গতকাল তৃণমূলে ওয়াপসি করার পরই বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন অর্জুন সিং।

আরও অন্যান্য খবর