Dev praised Abhishek Banerjee: ইতিমধ্যেই লোকসভা নির্বাচনে তৃতীয় দফা সম্পূর্ণ হয়েছে। জোর কদমে চলছে নির্বাচনী প্রচার। ঘাটাল এলাকায় প্রায়শই দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবকে। প্রচারে বেরিয়ে জনসংযোগ করছেন তিনি। মিশে যাচ্ছেন জনতাদের সাথেই। কখনো কাউকে বুকে জড়িয়ে ধরে আবার কখনো ব্যাট হাতে খুদেদের সাথে এক রাউন্ড ক্রিকেট খেলে মন জয় করে নিচ্ছেন দেব (Dev)। রাজনীতিবিদরা অনেক সময় বাকি সব নেতা মন্ত্রীদের তুলনায় দেবের প্রশংসায় পঞ্চমুখ (Dev praised Abhishek Banerjee) হয়েছেন । দুবারের জয়ী সাংসদ দেব। তার ওপর তিনি টলিউড সুপারস্টার। সাংসদ হিসেবে দশ বছর পেরিয়েছে অভিনেতা দেবের।
কখনো প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা রয়েছে এই প্রশ্নের উত্তরে দেব (Dev) স্পষ্ট জানিয়েছেন, একদমই নয়। তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী পদকে সবচেয়ে বেশি গালাগালি খেতে হয়। এটা পুরো কাঁটার সিট। এখানে হাত কেটে যাবে গলা কেটে যাবে তাও তোমাকে হাসতে হবে। নিজের লোক তোমাকে বিট্রে করবে।” এখন যারা অভিনয় করছেন তাদের মধ্যে ভালো রাজনীতিবিদ কে হতে পারে তার উত্তরে দেব জানিয়েছেন, বুম্বাদা। যারা রাজনীতি করছেন তাদের মধ্যে ভালো অভিনেতা হতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই বলেছেন দেব।
প্রচার করতে বেরিয়ে ভীষণ মহিলা ফ্যান ফলোয়িং বেড়েছে দেবের (Dev)। এ প্রসঙ্গে তারকা সাংসদ বলছেন বলছেন, “ওরা জানে আমাকে দু তিন সেকেন্ড পাবে সেটার জন্য দু তিন ঘন্টা ধরে ওরা দাঁড়িয়ে আছে এটাও তো একটা ভালোবাসা। যেখানে যাচ্ছি এখনো মানুষ দাঁড়িয়ে আছে। ২০১৯ এর থেকে বেশি ভিড় আমি এখন পাচ্ছি। ২০১৯ এর থেকে এখন বেশি মানুষের বিশ্বাস অর্জন করতে পেরেছি। দেবকে একজন রাজনৈতিক নেতা হিসেবে বিশ্বাস করতে শুরু করল” (Dev praised Abhishek Banerjee)।
সাক্ষাৎকারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মূল্যায়ন জানতে চাওয়া হয় তারকা সংসদ দেবের (Dev) থেকে। এর উত্তরে দেব জানান, ” অভিষেক বন্দ্যোপাধ্যায় বুদ্ধিমান, ফোকাস (Dev praised Abhishek Banerjee)। অভিষেক যেভাবে দল চালাতে চায়, আর দলটা যেভাবে চলে এসেছে দুটো আকাশ-পাতাল তফাৎ। এটা সত্যি আমার ফেরার পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাগুলো খুব ভালো কাজ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একজন জননেতা যাকে ছুঁতে পারবে মানুষ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কখনো ঝগড়া করা যায় না তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সেটা করা যায়” (Dev praised Abhishek Banerjee)।
অভিষেক প্রসঙ্গে দেব (Dev) জানাচ্ছেন, “অভিষেক কোন চালাকি সহজেই ধরতে পারে।” পাল্টা প্রশ্ন করেন সাক্ষাৎকার গ্রহিতা, বলেন, ‘তাহলে দিদি কি চালাকি ধরতে পারবেন না।’ এর উত্তরে দেব বলছেন, “আমি তো দেখতে পাচ্ছি মানুষ দিদিকে বোকা বানাতে পারে” (Dev praised Abhishek Banerjee)।”





