দিলীপের মুখে শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান, প্রচারের শেষবেলায় আচমকাই উল্টো সুর বিজেপি প্রার্থীর গলায়, হার মেনে নিলেন?

Dilip Ghosh gave Mamata Banerjee’s slogan: এর আগে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন তিনি। লোকসভা ভোটের প্রার্থী হয়ে নির্বাচন প্রচারে বেরিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃপরিচয় নিয়ে মন্তব্য করেছিলেন। এর জন্য নির্বাচন কমিশন শোকজও করে তাঁকে। পরে অবশ্য এর জন্য দুঃখপ্রকাশও করেছিলেন তিনি। তবে এবার আচমকাই মমতার স্লোগানই শোনা গেল বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মুখে (Dilip Ghosh gave Mamata Banerjee’s slogan)

আগামীকাল, সোমবার রয়েছে চতুর্থ দফার লোকসভা নির্বাচন। এদিন ভোট রয়েছে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। ফলে গতকাল, শনিবারই শেষ হয়েছে প্রচার। দেড় মাস ধরে জোরদার প্রচার চালিয়েছেন দিলীপ ঘোষ। নির্বাচনী প্রচারের শেষবেলাতেও বেশ খোশমেজাজেই দেখা গেল তাঁকে (Dilip Ghosh gave Mamata Banerjee’s slogan)

নির্বাচনী প্রচারের শেষেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টানলেন দিলীপ ঘোষ। তবে এবার আর কোনও কুকথা নয়, বরং বেশ ভালোভাবেই মন্তব্য করলেন তিনি। দিলীপ ঘোষের কথায়, “মমতা বন্দ্যোপাধ্য়ায় একটা কথা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সেভাবে আমিও বলছি, পার্টি যার যার, ভোটার দিলীপ ঘোষের! এটা আমি দেখিয়ে দেব” (Dilip Ghosh gave Mamata Banerjee’s slogan)

গতকাল, শনিবার দিলীপ দাবী করেছেন, তিনি লক্ষাধিক ভোটে জিতবেন। বিজেপি প্রার্থীর কথায়, নির্বাচন জ্যোতিষী দিয়ে হয় না, পরিশ্রম দিয়ে হয়। অর্থাৎ তিনি এটাই বোঝাতে চাইলেন যে তিনি টানা দেড় মাস ধরে যে পরিশ্রম করেছেন, তা কখনই বিফলে যাবে না (Dilip Ghosh gave Mamata Banerjee’s slogan)

এদিকে আবার বীরভূমে অনুব্রত মণ্ডলের বাড়ির ছাদে গেরুয়া পতাকা উড়তে দেখা গিয়েছে। তাতে লেখা, ‘জয় শ্রী রাম’। তা নিয়ে বেশ শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। সেই প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ বলেন, “বাড়ি দখল করে কী হবে? কারও বাড়ি দখল করব না, এবারে সব ভোট দখল করে নেব”।

দিলীপ ঘোষের কথায়, কেন্দ্রে বিজেপি সরকার ফের ক্ষমতায় এলে কেন্দ্রীয় এজেন্সির তদন্তের গতি আরও বাড়বে। তিনি বলেন, “শুধু কেজরিওয়াল কেন, এবার দুর্নীতির সাথে যুক্ত প্রত্যেকে জেলের ভেতর থাকবে”।

RELATED Articles