দুর্নীতির অন্ত নেই রাজ্যে! খাদ্য দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, গ্রেফতার ২

Fraud Arrested: এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তেজনার শেষ নেই। এই মুহূর্তে তা নিয়েই চলছে নানান চর্চা, আলোচনা। আর এসবের মধ্যেই ফের উঠে এল আরও এক দুর্নীতির খবর। চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে আত্মসাৎ করার অভিযোগে পুলিশের জালে দুই অভিযুক্ত (Fraud Arrested)

টাকা নিয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়ে চাকরি না দেওয়া বা টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়া, এমন ঘটনার নজির রাজ্যে কম নয়। সেই ঘটনায় তৃণমূলের একাধিক নেতাদের নাম উঠেছে। নিয়োগ দুর্নীতির জেরে বর্তমানে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই নিয়োগ দুর্নীতিতেই এসএসসি ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। চাকরি গিয়েছে ২৫,৭৫৩ জনের। এবার ফের উঠল দুর্নীতির অভিযোগ (Fraud Arrested)

খাদ্য দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছিল দুই ব্যক্তি। প্রতারণার অভিযোগে তাদের গ্রেফতার করে পুলিশ (Fraud Arrested)। জানা গিয়েছে, তাদের নাম শম্ভুনাথ মিস্ত্রি ও সমীরণ হালদার। এদের মধ্যে শম্ভুনাথ দক্ষিণ ২৪ পরগনার হারউড পয়েন্ট কোস্টাল থানা এলাকার বাসিন্দা আর সমীরণের বাড়ি ওই জেলারই কুলপিতে।

জানা গিয়েছে, নরেন্দ্রপুর এলাকার বাসিন্দা এক মহিলাকে খাদ্য দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তাঁর থেকে আট লক্ষ টাকা নেয় ওই দুই অভিযুক্ত (Fraud Arrested)। সরকারি নথি জাল করে ভুয়ো নিয়োগপত্র দেওয়া হয় ওই মহিলাকে। জাল অর্ডার কপিও দেওয়া হয় তাঁকে।

তবে সেসব নথি দেখে সন্দেহ হয় ওই মহিলার। ফলে তিনি সেগুলি যাচাই করে বুঝতে পারে সেই নথি আসলে ভুয়ো। তিনি যে প্রতারণার শিকার, তা বুঝতে পেরেই নরেন্দ্রপুর থানার দ্বারস্থ হন তিনি (Fraud Arrested)। শম্ভুনাথ ও সমীরণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মহিলা।

সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ (Fraud Arrested)। তবে পুলিশের অনুমান, এই এক মহিলাই নন, আরও অনেকেই এভাবে প্রতারিত করা হয়ে থাকতে পারে। কতজনকে এভাবে ঠকানো হয়েছে, বা এই চক্রের সঙ্গে আরও কে কে যুক্ত, তা জানাত জন্য তদন্ত করছে পুলিশ। ধৃতদের আজ, বুধবার বারুইপুর মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করবে পুলিশ।   

RELATED Articles