‘গোপাল ভাঁড়কে খু’ন করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র’, দাবী রাজ্যের মন্ত্রীর, ‘প্রমাণ করতে পারলে মানহানির মামলা করব’, হুমকি রানিমা অমৃতার

রাজ পরিবারের সঙ্গে এবার নাম জড়িয়েছে রাজনীতির। কৃষ্ণনগরের রাজ পরিবারের রাজমাতা অমৃতা রায় যোগ দিয়েছেন বিজেপিতে। শুধু যোগ দেওয়াই নয়, এবারের লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর থেকেই বিজেপির টিকিটে লড়ছেন তিনি। তাঁর প্রার্থী হওয়ার পর থেকেই নানান চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এবার রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস দাবী করলেন, “গোপাল ভাঁড়কে (Gopal Bhar) খু’ন করেছেন রাজা কৃষ্ণচন্দ্র”।

এর আগে গত শুক্রবার অমৃতা রায়কে প্রার্থী করার প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন, “তোলাবাজ ক্লাইভকে বাংলায় এনেছিল কৃষ্ণচন্দ্র রায়”। আর এবার সরাসরি গোপাল ভাঁড়কে (Gopal Bhar) খু’নের অভিযোগ করলেন রাজ্যের আরও এক মন্ত্রী। এর প্রেক্ষিতে মানহানি মামলা করার হুমকি দিলেন বিজেপি প্রার্থী অমৃতা রায়।

রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার সভাসদ ছিলেন গোপাল ভাঁড় (Gopal Bhar) । তাঁর বুদ্ধির নানান কাহিনী সকলের জানা। এবার সেই গোপাল ভাঁড়কে নিয়েই বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। আর এই নিয়ে বেশ শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক  মহলে।

কী বলেছেন উজ্জ্বল বিশ্বাস?

কৃষ্ণনগরে একটি মেলায় আয়োজক ছিল তৃণমূল। সেই মেলার উদ্বোধনে গিয়ে উজ্জ্বল বিশ্বাস বলেন, “রাজা কৃষ্ণচন্দ্র চক্রান্ত করে হত্যা করেছিলেন। এটা ইতিহাসের পাতায় লেখা। কেউ যদি দুর্নাম করে থাকেন তিনি কৃষ্ণনগরের রাজা”।তাঁর সেই ভিডিও ভাইরাল হতি শোরগোল পড়ে গিয়েছে (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭)।

মন্ত্রীর কথায়, “একশো বার বলছি খুন করা হয়েছে। গোপাল (Gopal Bhar) যখন মৃত্যুসজ্জায় তখন অশরীরী আত্মারা তুলে নিয়ে যায়। এটা নিশ্চয়ই জানেন। আর উনি প্রতিবাদ করেছিলেন যে ব্রিটিশদের পক্ষে দাঁড়ানো ঠিক নয়। সেই কারণে ওনাকে হত্যা করা হয়েছিল বলে আমার ধারণা। আর খুনের কথা সকলে জানে। ওনার মৃত্যু স্বাভাবিক ছিল না। ইতিহাসের পাতা ঘাঁটলেই বোঝা যায় যে ওনার মৃত্যু দেখানো হয়েছিল যে অশরীরী আত্মা নাকি তুলে নিয়ে গিয়েছে। কিন্তু সেকথা ঠিক নয়”।

মন্ত্রীর এহেন দাবী প্রসঙ্গে এবার মুখ খুললেন রানিমা অমৃতা রায়। তিনি পাল্টা বলেন, “উজ্জ্বল বিশ্বাস কী বলেছেন আমার জানা নেই। উনি গায়ের জোরে বললে আমার কিছু বলার নেই। পরিবারে থেকে আমি যতদূর জানি এমন কিছু ঘটেনি। উনি নিশ্চয়ই আমার থেকে বেশি জানবে না। আমি ওনার পরিবার নিয়ে টানাটানি করছি না। তাহলে আমার বংশধরদের নিয়ে টানাটানি কেন করছে। আমি চ্যালেঞ্জ করছি প্রমাণ করুক। প্রমাণ না দিলে আমি মামলা করব”।

RELATED Articles