‘রচনা আমার বন্ধু, ওঁকে নিয়ে মিম দেখলে খারাপ লাগে’, রাজনীতির ময়দানে প্রতিপক্ষ হয়েও ‘বন্ধু’ রচনার পাশে লকেট, ঘোর আপত্তি ট্রোলিংয়ে

Locket Chatterjee protested for Rachana Banerjee: তারা এককালের সহকর্মী। রূপোলী পর্দায় একসঙ্গে দেখা গিয়েছে তাদের। তবে রাজনীতির দৌলতে তারা এখন একে অপরের প্রতিপক্ষ। হুগলি কেন্দ্র থেকে দুই রাজনৈতিক দলে র হয়ে লড়ছেন দুজনেই।  লকেট চট্টোপাধ্যায় অবশ্য রাজনীতিতে পোড় খাওয়া নেত্রী হলেও রচনা বন্দ্যোপাধ্যায় একেবারেই নতুন। তবে রাজনৈতিক ‘শত্রু’ হলেও ব্যক্তিগত জীবনে শত্রুতা নেই তাদের মধ্যে। সেই কারণেই এবার রচনার বিরুদ্ধে হওয়া নানান মিম, ট্রোলিংয়ের জবাব দিলেন লকেট বন্দ্যোপাধ্যায় (Locket Chatterjee protested for Rachana Banerjee)

গত দশ বছর ধরে রাজনীতির ময়দানে রয়েছেন লকেট চট্টোপাধ্যায়। এবারের লোকসভা নির্বাচনে হুগলি থেকে প্রার্থী হয়েছেন তিনি। সেই কেন্দ্র থেকেই তৃণমূল প্রার্থী করেছে রাজনীতিতে সদ্য পা দেওয়া রচনা বন্দ্যোপাধ্যায়কে। নিজের কিছু মন্তব্যের জেরে বেশ ট্রোল হয়েছেন রচনা। এবার সেই মিমের বিরুদ্ধে সরব হলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee protested for Rachana Banerjee)

রচনাকে নিজের বন্ধু বলেই সম্বোধন করেছেন লকেট (Locket Chatterjee protested for Rachana Banerjee)। ফলে রচনাকে নিয়ে মিমের বিরুদ্ধে গর্জে উঠলেন তিনি। আবার মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তিনি লড়াইটা করেছিলেন। বাকি যাঁরা এসেছেন সব ওঁর নাম করে। লড়াইটা কেউ করেননি। ওঁকে আমি ফেভারিট বলব না। আমি একজন মহিলা তাই জানি লড়াইটা। তবে তিনি যা ভেবে লড়াই করেছিলেন পরে ওঁর লাইনটাই ঘুরে গিয়েছে। প্রাধান্য বদলে গিয়েছে।  মহিলাদের প্রাধান্য দিতে এসেছিলেন কিন্তু সবচেয়ে বেশি অবহেলিত হয়েছেন মহিলারা”।

প্রার্থী হিসেবে প্রচারে বেরোনোর পর থেকেই নিজের নানান মন্তব্যের কারণে বারবার কটাক্ষের মুখে পড়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। কখনও ‘ধোঁয়াই ধোঁয়া’ মন্তব্য, তো কখনও আবার হুগলির গরুর দুধ, দই, ঘুগনি নিয়ে মন্তব্য, সব ক্ষেত্রেই তাঁকে নিয়ে তৈরি হয়েছে নানান মিম। সম্প্রতি আবার হুগলির ধোঁয়া নিয়ে রিল বানিয়েও ট্রোলের মুখে পড়েন তিনি। রচনা অবশ্য জানিয়েছেন, এই মিম নিয়ে তিনি বিশেষ চিন্তিত নন। তবে এই মিম নিয়ে এবার সরব হলেন লকেট বন্দ্যোপাধ্যায় (Locket Chatterjee protested for Rachana Banerjee)

রচনাকে নিয়ে নানান মিম, ট্রোলিং (Locket Chatterjee protested for Rachana Banerjee) নিয়ে লকেট বলেন, “রচনা আমার বন্ধু। ওঁকে নিয়ে মিম হতে দেখে খারাপ লাগে। বিষয়টাকে হালকাভাবে নেওয়াই ভালো। কোনও মহিলাকে নিয়ে মিম হলে আমার ভালো লাগে না”।

লকেট রচনাকে (Locket Chatterjee protested for Rachana Banerjee) বন্ধু বলে সম্বোধন করলেও, রচনা কিন্তু রাজনীতির ময়দানে ব্যক্তিগত সম্পর্ককে টানতে নারাজ। নববর্ষের দিন প্রচারে বেরিয়ে বলাগড়ে নৌ-শিল্প নিয়ে লকেটকে কটাক্ষ করে তিনি বলেন, “উনি পাঁচ বছরে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। আগেও উনি বলেছেন। দেখা যাক উনি কী করতে পারেন”। মোদীর মহিলা ব্রিগেড নিয়ে রচনা বলেন, “দিদি তো অনেক আগেই করে দিয়েছেন। এখন দিদিকে কপি করছেন”।

RELATED Articles