হেরেছেন তাতে কী! মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন দিলীপ ঘোষ, দিল্লিতে নতুন কোনও সমীকরণের খেলা?

Dilip Ghosh got invitation for Modi’s oath taking ceremony: আজ, রবিবার সন্ধ্যেয় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। এদিন রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ করবেন তিনি। নানান দেশের রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আমন্ত্রণ পেয়েছেন দেশের নানান রাজনীতিকরাও। জানা যাচ্ছে, মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে ডাক পেয়েছেন দিলীপ ঘোষও (Dilip Ghosh got invitation for Modi’s oath taking ceremony)।

এবারের লোকসভা নির্বাচনে হার হয়েছে দিলীপ ঘোষের। নিজের চেনা গড় মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান-দুর্গাপুরের টিকিট দেওয়া হয়েছিল তাঁকে। সেখানে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে হেরেছেন তিনি। এর আগে বিজেপির রাজ্য সভাপতির পদ সামলেছেন দিলীপ ঘোষ। এমনকি, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতিও ছিলেন তিনি। এবার মোদীর তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পেলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh got invitation for Modi’s oath taking ceremony)।

উনিশের লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি যে উত্থানের মুখ দেখেছে, এর অন্যতম কাণ্ডারি যে দিলীপ ঘোষ, তা বলাই বাহুল্য। তিনিই বঙ্গে বিজেপির সংগঠন মজবুত করেছেন। সেই সময় তিনি ছিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি। সংগঠনের স্বার্থে গোটা রাজ্য চষে ফেলেছিলেন তিনি। আর তাঁকেই নানান পদ থেকে সরিয়ে দেওয়াই যে বঙ্গে বিজেপির ভরাডুবির অন্যতম কারণ, এমনটাই মনে করে রাজনৈতিক পর্যবেক্ষকরা।

নির্বাচনে হারার পর বেশ কিছু বিস্ফোরক কথা শোনা গিয়েছে দিলীপ ঘোষের মুখে। কখনও তিনি চক্রান্তের তত্ত্ব খাড়া করেছেন তো কখনও আবার ‘কাঠিবাজি’ নিয়ে মন্তব্য করেছেন। দলের পুরনো কর্মীদের গুরুত্ব যে কতটা, সেটাও বুঝিয়েছেন তিনি। তাঁর আপত্তি থাকা সত্ত্বেও যে তাঁকে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছিল, তাও জানিয়েছিলেন দিলীপ ঘোষ।

এবার দিল্লি যাওয়ার ডাক পেলেন দিলীপ ঘোষ। আমন্ত্রণ এল মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার। তবে তাঁর বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে যে এও দিল্লি থেকে ডাকের কোনও সম্পর্ক নেই, তা জানিয়েই দিয়েছেন তিনি (Dilip Ghosh got invitation for Modi’s oath taking ceremony)। দিলীপ ঘোষ মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন কী না, এখন সেটাই দেখার। 

আরও অন্যান্য খবর