মোদীর মন্ত্রিসভায় ঠাঁই হচ্ছে বাংলার কোন সাংসদদের? কিছুক্ষণ পরই ভাবী মন্ত্রীদের সঙ্গে চা চক্রে যোগ দিচ্ছেন মোদী, পূর্ণ মন্ত্রিত্ব পাবে বাংলা?

MPs from West Bengal in Modi Cabinet: আজ, রবিবার ৯ জুন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। এদিন সন্ধ্যে ৭টা ১৫ মিনিটে রাষ্ট্রপতি ভবনে শুরু হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। এদিন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। চর্চা। কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে প্রায় ৫০ জনের শপথ নেওয়ার কথা। নানান দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে আন্তর্জাতিক নেতৃত্ববৃন্দ সহ প্রায় ৯ হাজার অতিথি উপস্থিত থাকবেন এদিনের অনুষ্ঠানে।

শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য রাষ্ট্রপতি ভবনকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। কারা কারা থাকছেন মোদীর মন্ত্রিসভায়, তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। আজ, রবিবার বেলা সাড়ে ১১টায় ভাবী মন্ত্রীদের সঙ্গে চা চক্রে বসছেন নরেন্দ্র মোদী। সেই বৈঠকেই স্থির হতে পারে কে কোন মন্ত্রিত্ব পাবেন। বাংলা থেকে কোন সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন, তা নিয়েও শুরু হয়েছে (MPs from West Bengal in Modi Cabinet)

মোদীর নতুন মন্ত্রিসভার সদস্যদের কাছে শপথের জন্য যাচ্ছে ফোন। সূত্রের খবর, এনডিএ-র ১৪টি শরিক দলের ১৮ থেকে ২০ জন সাংসদ থাকতে পারেন। ইতিমধ্যেই শপথ গ্রহণের জন্য ফোন গিয়েছে নীতীন গড়কড়ি, অ্রর্জুন মেঘওয়ালদের কাছে। ফোন পেয়েছেন নীতীশ কুমার ও চন্দ্রবাবু নায়ডুর দলের একাধিক নেতা। নীতীশ কুমারের দল জেডিইউ থেকে ডাক পেয়েছেন লালন সিংহ, রামনাথ ঠাকুর।

বাংলা থেকে মোদীর চা-চক্রে আমন্ত্রণ পেলেন শান্তনু ঠাকুর। এই চা চক্রে থাকতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও (MPs from West Bengal in Modi Cabinet)। টিডিপি থেকে মন্ত্রী হচ্ছেন রামমোহন নায়ডু। আমন্ত্রণ পেলেন জেডিএস-এর কুমারস্বামী। ফোন গিয়েছে অর্জুন রাম মেঘওয়ালের কাছে। ফোন পেয়েছেন এলজেপি-র চিরাগ পাসোয়ান। হামের জিতনরাম মাঝিও পেয়েছেন মন্ত্রিত্বের জন্য ফোন গিয়েছে বলে খবর। ফের মন্ত্রী হচ্ছেন পীযূষ গোয়েল, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

সূত্রের খবর, শরিকরা নানান মন্ত্রকের দাবী জানালেও, গুরুত্বপূর্ণ চার মন্ত্রক অথাত স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ ও বিদেশমন্ত্রক বিজেপি নিজের হাতেই রাখছে। এর পাশাপাশি রেল, শিক্ষা, সড়ক ও পরিবহণ, আইন, তথ্য প্রযুক্তি, স্টিল, কয়লা ও অসামরিক উড়ান মন্ত্রকের দায়িত্বও বিজেপি নিজের দখলেই রাখবে বলে মনে করা হচ্ছে।

RELATED Articles