WB Election 2021: “আগামী নির্বাচনের প্রস্তুতি প্রায় শেষ, মোদীজি কর্মীদের দিশা দেখিয়ে গিয়েছেন”, ব্রিগেড প্রসঙ্গে দিলীপ

গতকাল ছিল ব্রিগেডে বিজেপির মহা সমাবেশ। এদিনের এই সভার প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের ব্রিগেড মঞ্চে মোদী ‘আস’ল’ পরিবর্তনের কথা বলেন। ‘সোনার বাংলা’ গড়ার লক্ষ্যে বাংলাবাসীকে আহ্বান জানান। গতকালের মোদীর এই ব্রিগেড নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন যে মোদীজি গতকাল দলকে দিশা দেখিয়ে গিয়েছেন।

আজ, সোমবার প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ গতকাল শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যাস সিলিন্ডারের দামবৃদ্ধির প্রতিবাদে মিছিল প্রসঙ্গে বলেন যে বিজেপি গ্যাসের রাজনীতি করে না। তিনি এও বলেন, ২রা মে’র পর মমতা বন্দ্যোপাধ্যায়কে রাস্তাতেই ঘুরতে হবে, তাই এখন থেকে প্র্যাকটিস করে রাখছেন তিনি।

আরও পড়ুন- ‘বাংলার কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছে, সব ফিরিয়ে দেব’, ব্রিগেড থেকে ‘আসল’ পরিবর্তনের ডাক মোদীর 

দিলীপ ঘোষের মতে, আগামী নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের গত দশ বছরের কাজের মূল্যায়ন। তাঁর দাবী, নরেন্দ্র মোদী সম্পর্কে বাংলার মানুষ কি ভাবছে তা ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি ১৮টি আসন দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পালা।

গতকালের ব্রিগেড প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন যে এবারের ব্রিগেড সভার জন্য বিজেপির পক্ষ থেকে আগের থেকে সভা-সমিতি করা বা কোনওরকমের প্রচার চালানো হয়নি। কলকাতায় কিছু কিছু নেতার কাটআউট শুধু লাগানো হয়েছিল। সাংগঠনিক শক্তির জোরে যে ব্রিগেড ভরানো যায়, তা বিজেপি করে দেখিয়েছে বলেই দাবী দিলীপ ঘোষের।

আরও পড়ুন- পার্থের বিধানসভা কেন্দ্রে বড় ভাঙন ধরালেন শুভেন্দু, ৩০০-র অধিক তৃণমূল নেতা-কর্মী বিজেপিতে 

তিনি এও বলেন, “আগামী নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। কিন্তু নির্বাচনের আগে কর্মীদের দিশা দেখানোর দরকার ছিল, শক্তি দেখানোর দরকার ছিল, তা গতকাল মোদীজি করেছেন। নির্বাচনের জন্য বিজেপি তৈরি, এই বার্তা মোদীজি গতকালতার বক্তব্যে পরিষ্কার করেছেন”।

আরও অন্যান্য খবর