মালদহ জেলা পরিষদের ৩৮ আসনের মধ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের হাতেই রয়েছে ৩১ আসন। বিজেপির হাতে ৫ জন এবং কংগ্রেসের হাতে রয়েছে ২টি আসন। তৃণমূল কংগ্রেসের ১৫ জন সদস্য বিজেপিতে যোগ দান করলে শাসক দল সংখ্যা গরিষ্ঠতা হারিয়ে ফেলবে মালদহে। সেক্ষেত্রে বিজেপি সংখ্যা গরিষ্ঠতা পেয়ে যাবে। অর্থাৎ ম্যাজিক ফিগারে পৌঁছে যাবে গেরুয়া শিবির। কাজেই অনায়াসেই জেলা পরিষদ বিজেপির দখলে চলে আসবে।
ভাঙন চলছেই! মালদহ জেলা পরিষদের ১৫ জন সদস্য এবার বিজেপির পথে
ফের বড়োসড়ো ভাঙ্গনের মুখে তৃণমূল। এবার মালদহে। ওখানকার জেলা পরিষদের ১৫ জন সদস্য বিজেপিতে যোগ দিতে পারেন বলে খবর। তালিকায় রয়েছেন জেলা পরিষদের সভাধিপতি এবং কর্মাধ্যক্ষ পর্যন্ত। আর এই ১৫ জন তৃণমূল কংগ্রেস নেতা বিজেপিতে যোগ দিলে ভোটের মুখোমুখি তৃণমূলের হাতছাড়া হতে পারে মালদহ জেলা পরিষদ। আর তা যদি হয় তাহলে ভোটের আগে বেশ সুবধাজনক জায়গায় পৌঁছে যাবে মালদহ বিজেপি।
RELATED Articles





