‘সিপিএম আমলে দুর্নীতি নিয়ে তদন্ত হওয়া উচিত’, তৃণমূলের পর এবার নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে বামেদের একহাত নিলেন দিলীপ

Dilip Ghosh slammed CPM for recruitment scam: সপ্তাহের প্রথম দিন সোমবার ২০ মে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ পর্ব। পঞ্চম দফায় ভোট গ্রহণ হবে ‌বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, শ্রীরামপুর এবং আরামবাগে। এই লোকসভা নির্বাচনের আবহে বামফ্রন্ট সরকারের সময়কার প্রসঙ্গ তুলে দুর্নীতির কথা বললেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের এবারের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তার এই কথাতেই আলোড়ন পড়ে গিয়েছে চারদিকে। ‌যদিও দিলীপ ঘোষের (Dilip Ghosh) লোকসভা কেন্দ্রের ভোট হয়ে গিয়েছে। রাজ্যে এখনও তিন দফার ভোট বাকি রয়েছে তার আগেই দুর্নীতি নিয়ে বামেদের নিশানা করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh slammed CPM for recruitment scam)। এমনকি সেই দুর্নীতির তদন্তের দাবি করেছেন তিনি। ‌

রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি একটি বড় ইস্যু বলাই যেতে পারে। ‌এবার সেই প্রসঙ্গ টেনেই ভোট প্রচারে নেমেছে বিজেপি। আবার উন্নয়ন, মানুষের অধিকার দিয়ে প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেস। এবার এই মামলায় সিবিআই তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। ‌বাম আমলেও দুর্নীতি হয়েছে, এমনই তথ্য পেয়েছে মুর্শিদাবাদের ডিআই। তাই বাম আমলে নিযুক্ত শিক্ষকদের কাগজপত্র চেয়ে পাঠানো হয়েছে।‌ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “সিপিএম আমলে দুর্নীতি হয়নি এটা কেউ বলতে পারবে না। এটার তদন্ত হওয়া উচিত”(Dilip Ghosh slammed CPM for recruitment scam)

দিলীপ ঘোষের (Dilip Ghosh) কথাকে কেন্দ্র করে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। দিলীপ ঘোষ এর আগে এমনই দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই এবার শিলমোহর দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল জীবনকৃষ্ণ সাহাকে। তবে তিনি জামিনে মুক্তি পেয়েছেন। শিক্ষক নিয়োগ দুর্নীতিতেই এখনও পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক সহ অনেকেই গ্রেফতার হয়েছেন। তৃণমূলের নেতাদের গ্রেপ্তারির পরেই মুখ খোলেন মুখ্যমন্ত্রী। ‌মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেন যে সিপিএম আমলেও দুর্নীতি হয়েছিল।

মুখ্যমন্ত্রীর কথাকে সায় দিয়েই এবার দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “তখন স্কুলের ম্যানেজিং কমিটি পয়সা নিয়ে চাকরি দিত। দুর্নীতি কি করেনি?‌ তখন স্কুলের পরিচালন কমিটিতে তিন লাখ, চার লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছে। স্কুল ডেভেলপমেন্ট ফান্ড বলে তিন–চার লাখ টাকা নিয়ে নিত। বহু লোক এভাবে চাকরি পেয়েছে। তদন্ত তো হওয়া উচিত” (Dilip Ghosh slammed CPM for recruitment scam)

শনিবার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh) বর্ধমান পৌরসভা এলাকায় প্রাতঃভ্রমনে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই তিনি ইন্ডি জোটকে ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে‌ আক্রমণ করেন। দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “এবারে কোন রাজ্য তাঁকে ডাকেনি। ওদের আরও সিট কমবে। ওরা মার্কেটেই নেই। যেখানে যাবে সেখানে শুকিয়ে যাবে। গতবারে এক ডজন সিট কমেছিল। এবারে এক ডজন আরও কমবে। সবাই এখন মোদীর ৪০০ পার নিয়ে ভাবছেন” (Dilip Ghosh slammed CPM for recruitment scam)

RELATED Articles