মা মাটির সরকারের নয় তম বর্ষপূর্তিতে বঙ্গ বিজেপির কান্ডারী দিলীপ ঘোষ নয় দফা চার্জশিট প্রকাশ করে চ্যালেঞ্জ ছুঁড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে। বিজেপির রাজ্য দফতর স্পষ্ট জানালেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কোনও আইন আমরা মানবো না। উনি, আইন মানেন না। আমি সমস্ত কর্মীদের বলছি কোনও লকডাউন, কোয়ারেন্টাইন মানার দরকার নেই। আমি বেরাচ্ছি, দলের কর্মীদেরও বলছি আমফান ত্রাণের জন্য বেরিয়ে পড়ুন। দেখি কে আটকায়।’
করোনা হোক বা আমফান ত্রাণে বিলি করে বেরিয়ে রাজ্যে বারবার বাধার মুখে পড়েছেন বিজেপি সাংসদরা। বুধবার সাংসদ জয়ন্ত রায়কে বাধা দেওয়া হয়েছে। রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারকে স্থানীয় পুলিশ প্রশাসন কোয়ারেন্টাইনের নোটিশ পাঠিয়েছে। এই প্রসঙ্গেই দিলীপ ঘোষ বলেন, ‘ তৃণমূলের সাংসদ দেব, পাশকুড়ায়, মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঝাড়গ্রামে যেতে পারেন। আর দিলীপ ঘোষ গেলেই দোষ। তাই দিদিকে বলছি এবার আমরা ময়দানে নামছি, দেখি বিজেপিকে সামলান, না হয় আমফান করোনাকে সামলান। দেখি আপনার কতো দম।’
রাজ্যে মহারাষ্ট্র থেকে আসা শ্রমিকদের দায়িত্ব কেন্দ্রকে নেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘আমরা কখনও নির্বাচিত সরকারকে সরাই না। কিন্তু ওঁর যা ব্যবহার তাতে মানুষ ওঁকে সরিয়ে দেবে। বাংলার মানুষ চাইছেন উনি দয়া করে গদি ছাড়ুন, বিশ্রামে যান। কিন্তু উনি এসব নিয়ম মানেন না, মেদিনীপুরে আমার নির্বাচনীক্ষেত্রে কেশিয়াড়িতে আমাদের জেতা পঞ্চায়েত সমিতি দু’বছর হয়ে গেল তৈরি করতে দেওয়া হয়নি। সুতরাং উনি যেন গণতন্ত্রের কথা না বলেন। ওঁর মুখে শোভা পায়না।’
বাংলায় মহারাষ্ট্র থেকে আসা পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘ উনি কেন প্রস্তুতি নেননি। উত্তরপ্রদেশ যদি ৪০০টি ট্রেনে ৪০ লক্ষ শ্রমিক ফিরিয়ে আনতে পারে তাহলে উনি কেনও পারবেন না। প্রশ্ন তাঁর!
আসলে উনি দায়িত্ব নিতে চাননা। আর দরকার হলে কেন্দ্রকে বলুন, আমফানের সময় যেমন কেন্দ্র সাহায্য করেছে এক্ষেত্রেও কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর সাহায্য করবে। আপনাকে বলতে হবে, আপনি যেমন আপনার দল, সরকারকে পিকের হাতে তুলে দিয়েছেন, পিকেতো আর প্রশাসক নন, তাই কেন্দ্রের হাতে তুলে দিন । নয়তো এমন দিন আসবে যেদিন আপনি দর্শকের ভূমিকায় থাকবেন আর অন্য কেউ শাসন করবে এখানে।’





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!