দিদির দলে আমার প্রয়োজন ফুরিয়েছে! সদস্য পদ বাতিল করে দেবেন, কেঁদে বিজেপিতে যোগদানের ইঙ্গিত দিপালী সাহা’র

এত কান্নাকাটি বহুল প্রার্থী তালিকা বোধহয় রাজ্য আগে কখন‌ও দেখেনি! যেখানে টিকিট না পেয়ে প্রকাশ্যেই কাঁদছেন দাবিদাররা। অনেককেই জনগনের সেবার সুযোগ দিলেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

আসন্ন বিধানসভা নির্বাচনে জিততে সদ্য তৃণমূলে যোগদানকারী তারকাদের প্রার্থী বানিয়েছেন মমতা। ‌সেখানেই বাদ পড়েছেন আরাবুল ইসলাম, দেবাংশু ভট্টাচার্য, রবীন্দ্রনাথ ভট্টাচার্য, সোনালী গুহ, দিপালী সাহা’র মতো একনিষ্ঠ তৃণমূলীরা। বাদ পড়েছেন বহু বরিষ্ঠ ও প্রবীণ নেতা।

দলের হয়ে আর প্রচার করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন সিঙ্গুরের মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। সেখানে এবারের প্রার্থী বেচারাম মান্না।

ভোট টানতে রাজনীতির ময়দানে নবাগত টলিউড তারকাদের প্রার্থী বানিয়ে দিয়েছেন মমতা। তৃণমূলের তরফে প্রার্থীদেরকে প্রকাশ্যে আসার পর অসন্তোষ ছড়িয়েছে তৃণমূলের অন্দরেই। কেউ চেপে রেখেছেন কেউ বহিঃপ্রকাশ করছেন।

আরও পড়ুন –নীলবাড়ির লড়াই জিততে রবিতে ব্রিগেডে  মোদীর ঐতিহাসিক জনসভা! ২১শে জিততে পারবেন কি বাংলা?

যেমন তৃণমূল নেত্রী দিপালী সাহা বলেন, “দিদির হয়তো দলে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে। দিদির এখন সুদিন। দিদির কাছে আবেদন, আমার সদস্যপদ যেন‌ও খারিজ করা হয়।”

তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে, ভোট কৌশলী প্রশান্ত কিশোরের বিরুদ্ধে টাকা নিয়ে প্রার্থী করার মতো অভিযোগে সরব হন তিনি।

একইসঙ্গে বাঁকুড়ার সোনামুখীর প্রাক্তন তৃণমূল বিধায়ক দিপালী সাহা এদিন  বিজেপিতে যোগদানের‌ও ইঙ্গিত দেন। বলেন তৃনমূল থেকে তাঁর সদস্যপদ খারিজ করে দিতে। জানান দিলীপ ঘোষের হাত ধরেই বিজেপিতে যোগ দেবেন তিনি।

আরও পড়ুন – মাঝরাতে বিজেপিতে যোগদান দাপুটে তৃণমূল নেতার, শক্ত হচ্ছে গেরুয়া ঘাঁটি

এর পরেই দিপালীর মুখে শোনা যায়, “২১-এর বিধানসভায় বিজেপি জিতবে, খেলা হবে”।

ইতিমধ্যেই বাঁকুড়া থেকে স্লোগান উঠেছে “সায়ন্তিকা গো ব্যাক”! এই অভিনেতা-অভিনেত্রীরা ঠিক কদিনের ‘মেহমান’ তা হয়তো ভালভাবেই জানে বাঁকুড়া!

RELATED Articles