আজকে ঘোষণা হয়েছে তৃণমূলের বিধানসভা নির্বাচনের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা। আর তাতে দেখা যাচ্ছে, টলিউড থেকে আসা তারকাদের মাথায় তুলে রেখেছেন তৃণমূল সুপ্রিমো। অন্যদিকে দলের এতদিনের সেনাবাহিনীকে করেছেন একঘরে। তাই বিকেল বেলা থেকেই এক এক করে দল ছাড়ছিলেন বিভিন্ন নামীদামী তৃণমূল নেতাকর্মীরা। তাদের ভিড় জমছিল ছিল গেরুয়া শিবিরে।
এবার কিছুক্ষণ আগে হেস্টিংসের বিজেপির নির্বাচনী সদরদপ্তরে যোগদান করলেন বিষ্ণুপুরের দাপুটে তৃণমূল নেতা তন্ময় ঘোষ।
তন্ময় বাবু বিষ্ণুপুর টাউন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি এবং বিষ্ণুপুর পুরসভার প্রশাসনিক সদস্য। কিছুক্ষণ আগে বিজেপি পশ্চিমবঙ্গের সহ সভাপতি প্রতাপ ব্যানার্জি, বিষ্ণুপুরের সাংসদ তথা ভারতীয় জনতা যুব মোর্চার পশ্চিমবঙ্গের সভাপতি সৌমিত্র খাঁ, যুব মোর্চার পশ্চিমবঙ্গের সহ-সভাপতি রাজু সরকারের উপস্থিতিতে গেরুয়া পতাকা হাতে তুলে নেন তন্ময় বাবু। তিনি জানিয়েছেন বিজেপিতে এসে তিনি মানুষের কাজে মন দেবেন যেটা তৃণমূলে থেকে তিনি পারছিলেন না।
আরও পড়ুন – অভিমানে তৃণমূল পার্টি অফিস ভেঙে আগুন লাগালেন আরাবুল, দক্ষযজ্ঞ ভাঙড়ে!
অন্যদিকে বিজেপি শিবিরের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় দলে এতটাই খারাপ অবস্থার সৃষ্টি করেছেন যে তাদের দলের কর্মীরা মাঝরাতে এসে গেরুয়া শিবিরে নাম লেখাতে চাইছেন। ফলে দু’মাস পরে পশ্চিমবঙ্গে মমতার সরকারের কী অবস্থা হবে একথা সহজেই অনুমেয়।





