বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল শিবিরে ধস নেমেছিল। একের পর এক ঘাসফুল শিবিরের তারকা সদস্য যোগ দিয়েছিলেন বিজেপি শিবিরে। বিজেপি নেতৃত্বরাও যথেষ্ট আনন্দ ছিলেন তাদের দল ভারী হচ্ছে ভেবে।
তবে ভোটের ফলে ভরাডুবির পর যেভাবে একের পর এক এই তারকা সদস্যরাই বিজেপি ছাড়ছেন তাতে প্রবল বিপাকে পড়েছে গেরুয়া দলটি।
এবার বিজেপি ছেড়ে দিলেন তারকা ফুটবলার দীপেন্দু বিশ্বাস। বসিরহাট দক্ষিণের প্রাক্তন বিধায়ক দীপেন্দু তৃণমূল থেকে প্রার্থী হওয়ার সুযোগ না মেলায় রাগ করে দল ছেড়ে দিয়েছিলেন এবং তারপরে নাম লিখিয়েছিলেন বিজেপিতে।
![]()
ভেবেছিলেন বিজেপিতে যোগ দিলে হয়তো প্রার্থী হওয়ার টিকিট মিলবে। কিন্তু টিকিট মেলেনি তাই প্রার্থী হওয়া হয়নি। তাই মানুষের কাজ করতে আর উৎসাহী হতে দেখা গেল না এই তারকা ফুটবলার কে।
আড়াই মাস কাটতে না কাটতেই এবার বিজেপি ছাড়লেন দীপেন্দু। সোমবার রাতে দিলীপ ঘোষকে চিঠি পাঠিয়ে তিনি দল ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে দেন।
নিন্দুকরা এবার মন্তব্য করছেন, এখন ঠিক কোন দলে যাবেন দীপেন্দু? কমেন্ট করে জানান আপনাদের মতামত।





