Doctors of National Medical College on Protest Against Sandip Ghosh: গতকাল, সোমবার যেন এক নাটকীয় ঘটনা ঘটেছে রাজ্যে। এদিন সকালে আর জি করের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন সন্দীপ ঘোষ। এর ঠিক ৬ ঘণ্টার মধ্যেই আবার ন্যাশানাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসেবে বহাল করা হয় তাঁকে। আর এই নিয়োগ নিয়েও ন্যাশানাল মেডিক্যাল কলেজে শুরু হয় প্রতিবাদ। নতুন এই অধ্যক্ষকে মানতে নারাজ তারা। চলছে অবস্থান বিক্ষোভ (Doctors of National Medical College on Protest Against Sandip Ghosh)।
গতকাল, সোমবার সন্দীপ ঘোষকে ন্যাশানাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ঘোষণা করার পরই এই ঘটনার প্রতিবাদে হাসপাতালের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন সেখানকার চিকিৎসক পড়ুয়ারা। আন্দোলনকারী চিকিৎসকদের স্পষ্ট বক্তব্য, তারা কোনওভাবেই অভিযুক্ত সন্দীপ ঘোষকে অধ্যক্ষ হিসেবে মানবেন না। সন্দীপ ঘোষের অধ্যক্ষ হওয়ার বিজ্ঞপ্তি জারি হওয়ার পরই তাঁর কুশপুতুল পোড়ান ন্যাশানাল মেডিক্যাল কলেজের আন্দোলনরত চিকিৎসকরা (Doctors of National Medical College on Protest Against Sandip Ghosh)।
এবার আজ, মঙ্গলবার সকাল থেকেও শুরু হয়েছে আন্দোলন। প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভ পড়ুয়াদের। এই পথ দিয়েই নতুন দায়িত্ব নিতে যেতে হবে সন্দীপ ঘোষকে। তাই এই পথই আটকে রেখেছেন পড়ুয়ারা (Doctors of National Medical College on Protest Against Sandip Ghosh)। পড়ুয়াদের কথায়, “কোনওভাবেই ওনাকে ঢুকতে দেব না। আমরা দেখে নিয়েছি প্রশাসক হিসাবে উনি কেমন। প্রমাণ করে দিয়েছেন সব। তাই কোনওভাবেই ওনাকে সিএনএমসিতে অ্যালাও করব না। আমরা কেউ ওনাকে প্রিন্সিপাল বলে মানব না। কোনওভাবেই মানব না। আরজি কর তো তিন বছর আগে পূর্ব ভারতের বেস্ট মেডিক্যাল কলেজের তকমা পেয়েছিল। আজ তো আরজি করের তকমা জানি। আমরা চাই না সিএনএমসির সেটা হোক। আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জড়িয়ে, অনেক ঐতিহ্যের সাক্ষী। সেটা আমরা কালিমালিপ্ত হতে দেব না”।
এদিন সকাল ১০টা নাগাদ ন্যাশনাল মেডিক্যাল কলেজে পোঁছন সেখানকার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা এন্টালির তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা। পৌঁছন রাজ্যের মন্ত্রী জাভেদ খানও। স্বর্ণকমলকে সামনে পেয়ে নিজেদের ভয় ও ক্ষোভের কথা উগরে দিলেন ন্যাশনাল মেডিক্যালের পড়ুয়ারা (Doctors of National Medical College on Protest Against Sandip Ghosh)। আরজি করের সদ্য পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কেন ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে ‘চাপিয়ে দেওয়া হল’, তা নিয়ে প্রশ্ন তোলেন বিক্ষোভরত পড়ুয়ারা। তাদের মধ্যে এক পড়ুয়া বলেন, “আমরা ভয়ে আছি”। অন্য একজন বলেন, “আমরা ন্যাশনাল মেডিক্যালকে আরজি কর বানাতে চাই না”।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!