কোথায় নারীদের সুরক্ষা? আর জি কর কাণ্ডের প্রতিবাদ চলাকালীনই মহিলা চিকিৎসককে হেনস্থা, ফের উত্তাল পরিস্থিতি!

Female Doctor Allegedly Harassed in Hospital: আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় গোটা রাজ্যে যেন আগুন জ্বলছে। ঘটনার প্রতিবাদে কর্মবিরতিতে চিকিৎসক মহল। রাজ্যের নানান সরকারি হাসপাতালে জরুরি বিভাগে পরিষেবাও বন্ধ। বিক্ষোভ দেখাচ্ছেন চিকিৎসকরা। এই পরিস্থিতির মধ্যেই এবার বিক্ষোভ চলাকালীনই এক মহিলা চিকিৎসককে হেনস্থা করার অভিযোগ উঠল (Female Doctor Allegedly Harassed in Hospital)

আর জি করের তরুণী চিকিৎসকের খুনের ঘটনায় প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন রাজ্যে নানান হাসপাতালের চিকিৎসকরা। প্রতিবাদে সামিল জুনিয়র চিকিৎসক, ইন্টার্নরা। এই বিক্ষোভের মাঝেই এক তৃতীয় বর্ষের মহিলা পড়ুয়া চিকিৎসককে হেনস্থা করার অভিযোগ উঠল এক মদ্যপ যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় আরও একবার মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন (Female Doctor Allegedly Harassed in Hospital)

ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ক্যাম্পাসের পুলিশ ফাঁড়ির উল্টোদিকে কলেজের ক্যান্টিনে। আজ, সোমবার এই মেডিক্যাল কলেজের চিকিৎসকরা আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভে সামিল হন। কর্মবিরতির ঘোষণা করেন তারা। বিক্ষোভে যোগ দিয়েছিলেন তৃতীয় বর্ষের ওই চিকিৎসক পড়ুয়াও। সেই সময় এক মদ্যপ যুবক তাঁর সঙ্গে অশালীন আচরণ করে বলে অভিযোগ (Female Doctor Allegedly Harassed in Hospital)। এই ঘটনায় চিৎকার করেন ওই পড়ুয়া। এরপর গ্রেফতার করা হয় মদ্যপ যুবককে।

কোথায় নারীদের সুরক্ষা? আর জি কর কাণ্ডের প্রতিবাদ চলাকালীনই মহিলা চিকিৎসককে হেনস্থা, ফের উত্তাল পরিস্থিতি!

জানা গিয়েছে, ধৃত ওই যুবকের বাড়ি বাহিনের দিকে। রায়গঞ্জ মেডিক্যাল কলেজে তার আত্মীয় ভর্তি। এদিন হাসপাতালে তাকে দেখতে আসে ওই যুবক। তার বিরুদ্ধে উঠল শ্লীলতাহানির অভিযোগ (Female Doctor Allegedly Harassed in Hospital)।        

এই ঘটনায় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি প্রিয়ঙ্কর রায়ের বক্তব্য, “আর জি করের ঘটনার পর এখানেও এমন একটা অভিযোগ উঠেছে (Female Doctor Allegedly Harassed in Hospital)। দ্রুততার সঙ্গে অভিযুক্তকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে”। 

RELATED Articles