প্রতীক্ষার অবসান, প্রকাশ্যে খসড়া ভোটার তালিকা, কারা রইলেন আর কারা বাদ পড়লেন, জেনে নিন এখনই

মাসখানেকের দীর্ঘ উৎকণ্ঠার শেষে অবশেষে প্রকাশ্যে এল বিশেষ নিবিড় সংশোধনের আওতায় থাকা খসড়া ভোটার তালিকা। ভোটারদের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন ছিল কার নাম থাকছে আর কার নাম বাদ পড়ছে। নির্বাচন কমিশনের প্রকাশিত এই খসড়া তালিকাই সেই সব জল্পনা এবং উদ্বেগের অবসান ঘটাল। রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকা ও বুথ ভিত্তিক তথ্য এবার সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে।

মঙ্গলবার সকালে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর নাম বাদের তালিকা প্রকাশ করে। ceowestbengal.wb.gov.in/asd_sir ওয়েবসাইটে লগইন করলেই জানা যাচ্ছে ভোটার তালিকা থেকে বাদ পড়া নামের বিস্তারিত তথ্য। নিজের বা আত্মীয় পরিজনের নাম তালিকায় আছে কি না তা খুব সহজেই যাচাই করা সম্ভব। ওয়েবসাইটে প্রবেশ করলেই সংশ্লিষ্ট তালিকা ডাউনলোড করার সুবিধাও রাখা হয়েছে।

শুধু বাদ পড়া নামই নয় খসড়া তালিকায় যাঁদের নাম রয়েছে সেই তথ্যও কমিশন প্রকাশ করেছে। এই তালিকা দেখতে হলে নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট eci.gov.in অথবা ceowestbengal.wb.gov.in এ ঢোকা যাবে। কমিশনের দাবি স্বচ্ছতা বজায় রাখতে এবং ভোটারদের বিভ্রান্তি দূর করতেই এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে যাতে সবাই নিজ নিজ অবস্থান স্পষ্টভাবে জানতে পারেন।

রাজ্যের CEO দপ্তরের তথ্য অনুযায়ী খসড়া ভোটার তালিকা থেকে মোট ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের নাম বাদ পড়েছে। এই তালিকায় মূলত মৃত ভোটার অন্যত্র চলে যাওয়া নিখোঁজ ব্যক্তি এবং একাধিক জায়গায় নাম থাকা ভোটারদের নাম রয়েছে। এছাড়াও যাঁরা নির্ধারিত সময়ে এনিউমারেশন ফর্ম পূরণ করেননি তাঁদের নামও বাদ পড়েছে।

আরও পড়ুনঃ মেসি ভক্তদের বিশৃঙ্খলায় উত্তাল যুবভারতী, ত্রুটিপূর্ণ আয়োজনের দায় তৃণমূলের উপর

তবে খসড়া তালিকায় নাম না থাকলেও আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে জানিয়েছেন রাজ্যের বিশেষ রোল অবজার্ভার সুব্রত গুপ্ত। তিনি জানান প্রায় ৩০ লক্ষ ভোটার রয়েছেন যাঁদের সঙ্গে ২০০২ সালের ভোটার তালিকার কোনও মিল পাওয়া যায়নি। তাঁদের শুনানির জন্য ডাকা হবে এবং উপযুক্ত নথি জমা দেওয়ার সুযোগ মিলবে। শুনানির পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles