Earthquake Felt in Several Districts of Bengal: সাতসকালেই বিপত্তি। আচমকাই বেশ তীব্র ঝাঁকুনিতে কেঁপে উঠল বাংলা। সকাল ৬টা ২৭ মিনিট নাগাদ লোকজন কিছুটা টের পেলেন বটে, তবে সেরকম বড় কিছু অনুভূত হয়নি। অল্প মাত্রার ভূমিকম্পেই কেঁপে উঠেছে বঙ্গের বিস্তীর্ণ এলাকা (Earthquake Felt in Several Districts of Bengal)। তবে এর জেরে কিছুটা আশঙ্কা জন্মেছে বঙ্গবাসীর মনে।
জানা গিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৪। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরতায় ছিল ভূমিকম্পের উৎপত্তি। এই ভূমিকম্পের উৎসস্থল সিকিমের তাদং থেকে প্রায় ২৯ কিলোমিটার দূরে বলে জানা গিয়েছে। এর কম্পনের জেরে গোটা সিকিম কেঁপে ওঠে। আর এর প্রভাব পড়ে উত্তরবঙ্গের দার্জিলিং, ধূপগুড়ি, জলপাইগুড়ি-সহ একাধিক এলাকায়। সেসব জায়গাও কেঁপে ওঠে (Earthquake Felt in Several Districts of Bengal)।
এই ভূমিকম্পের ফলে কোনও ক্ষয়ক্ষতি তেমন হয়নি। তবে ভূমিকম্পের মাত্রা যদি আরও একটু বেশি হত বা রিখটার স্কেলে এর মাত্রা যদি ৬-এর কাছাকাছি হত, তাহলে ক্ষতির আরও বেশি হত বলে খবর। তবে এই কম্পনের ফলে কেন্দ্রস্থলের কাছাকাছি এলাকায় অনেক বাড়ির কাচ ভেঙে গিয়েছে বলে খবর। কিছু গাড়িরও ক্ষতি হয়েছে (Earthquake Felt in Several Districts of Bengal)। ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজির মতে, এই কম্পন বেশ মৃদুই ছিল।
প্রসঙ্গত, গত কয়েকমাস ধরেই লাগাতার ভূমিকম্পের খবর মিলছে দেশ থেকে। পশ্চিমবঙ্গও রয়েছে তালিকায়। টানা বৃষ্টির জেরে এমনিতেই গোটা উত্তরবঙ্গ ও পড়শি রাজ্যের একাধিক অংশে ধস নেমেছে কিছুদিন আগেই। সিকিমের অবস্থাও খুবই খারাপ ছিল। বেড়েছে নদীর জলস্তর।
তীব্র বৃষ্টির কারণে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সিকিমের বিস্তীর্ণ এলাকা। উত্তর ভারত তো বটেই, দক্ষিণ ভারতেও পরিস্থিতিও ভয়ঙ্কর। ধসের জেরে প্রাণ খুইয়েছেন একাধিক মানুষ। উত্তর থেকে দক্ষিণ গোটা দেশ বিপর্যস্ত। এমন অবস্থায় যদি আবার ভূমিকম্পের মাত্রাও তীব্র হত, তাহলে প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকত। তবে এই ভূমিকম্পের জেরে বেশ আতঙ্কিত সিকিমের মানুষজন।






