প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জ্ঞাপন! পাম অ্যাভিনিউয়ের নাম এবার বুদ্ধদেব সরণি, সিদ্ধান্ত পুরসভার!

Palm Avenue Will Be Renamed after Buddhadeb Bhattacharya: বদলে যেতে পারে পাম অ্যাভিনিউয়ের নাম। এবার দক্ষিণ কলকাতার এই রাস্তার নামকরণ হতে পারে প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নামে। কলকাতা পুরসভায় এই নিয়ে আলোচনা হবে। আলোচনার পরই পাম অ্যাভিনিউতে নতুন নামের ফলক বসাবে কলকাতা পুরসভা (Palm Avenue Will Be Renamed after Buddhadeb Bhattacharya)

বিখ্যাত বাঙালিদের নামে কলকাতার রাস্তার নামকরণ নতুন কোনও ঘটনা নয়। সত্যজিৎ রায়ের নামে রয়েছে রাস্তার নাম। আবার বাংলার নানান প্রাক্তন মুখ্যমন্ত্রীদের নামেও শহরের নানান জায়গায় রয়েছে উদ্যান-রাস্তা রয়েছে। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল সেনের নামে কলকাতায় কলোনি রয়েছে। দক্ষিণ কলকাতার সারদা পল্লিতে প্রফুল্ল সেন উদ্যান রয়েছে।

আবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নামে বজবজে রয়েছে জ্যোতি বসু পার্ক। প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের নামে দক্ষিণ কলকাতার কসবা বোসপুকুরে রয়েছে ‘সিদ্ধার্থ শঙ্কর রায় স্মৃতি উদ্যান’। এবার বুদ্ধদেব ভট্টাচার্যের নামে পাম অ্যাভিনিউয়ের নামকরণ হতে চলেছে বুদ্ধদেব সরণি (Palm Avenue Will Be Renamed after Buddhadeb Bhattacharya)

বলে রাখি, এর আগে দেশের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের নামেও রাস্তা নামকরণের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর মমতার উদ্যোগেই তাঁর নামে কলকাতা পুরসভা একটি উদ্যানের নামকরণ করেছে। আর এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নামে নামকরণ হতে চলেছে পাম অ্যাভিনিউয়ের (Palm Avenue Will Be Renamed after Buddhadeb Bhattacharya)। এমন খবরে পাম অ্যাভিনিউয়ের বাসিন্দারা বেশ খুশি।

প্রসঙ্গত, পাম অ্যাভিনিউয়ের দু’কামরার ফ্ল্যাটই ছিল বুদ্ধবাবুর ধ্যানজ্ঞান। সেই ফ্ল্যাট ছেড়ে দেওয়ার কথা বললে তিনি সেই প্রসঙ্গ পাল্টে দিতেন। ১৯৭৭ সালে প্রথম বিধায়ক হওয়ার পর ট্যাংরা সরকারি হাউসিং ছেড়ে কিছুদিনের জন্য এসএন ব্যানার্জী রোডে ছিলেন তিনি। তারপর থেকেই তাঁর স্থায়ী ঠিকানা হয়ে দাঁড়ায় ৫৯, পাম অ্যাভিনিউ। স্বাধীনতা সংগ্রামী থেকে পরিচালক মৃণাল সেন এসেছেন পাম অ্যাভিনিউয়ের সেই বাড়িতে বুদ্ধবাবুর সঙ্গে দেখা করতে। এবার বুদ্ধবাবুকে শ্রদ্ধা জানিয়েই পাম অ্যাভিনিউয়ের নামকরণ হতে চলেছে বুদ্ধদেব সরণি (Palm Avenue Will Be Renamed after Buddhadeb Bhattacharya)

RELATED Articles