শুরুতেই ইস্ট ওয়েস্ট মেট্রোতে দুর্ভোগ, স্বয়ংক্রিয় দরজা না খোলায় বিভ্রাট

ফের শহরে মেট্রো দুর্ভোগ। তবে এবার অবশ্য ভোগান্তির কারণ কলকাতা মেট্রো নয়। শহরবাসীর সমস্ত আশায় কার্যত জল ঢেলে কলকাতা মেট্রোর দেখানো পথই অনুসরণ করল ইস্ট-ওয়েস্ট মেট্রো। প্রসঙ্গত উল্লেখ্য ইস্ট-ওয়েস্ট মেট্রোর যাত্রা শুরু হওয়ার পর অল্প কয়েকদিনের ব্যাবধানেই নির্দিষ্ট স্টেশনে না থেমেই চলে গিয়েছিল ইস্ট-ওয়েস্ট মেট্রো। আর এরপর সোমবার প্ল্যাটফর্মের স্বয়ংক্রিয় কাচের দরজাই খুলল না।

সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্ধন্ত মেট্রো চালু হওয়ার পর সবাই ভেবেছিল এবারে হয়তো আর এই ধরণের কোনও সমস্যার সম্মুখীন হতে হবে না। কিন্তু কোথায় কী! মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে সেক্টর ফাইভ স্টেশনের প্ল্যাটফর্মে মেট্রোর জ্ন্য অপেক্ষা করছিলেন জনা-কয়েক যাত্রী। সময়মতো ট্রেনও আসে। কিন্তু খোলেনি প্ল্যাটফর্মে বসানো স্বয়ংক্রিয় দরজা বা স্ক্রিন ডোর। অনেক চেষ্টা করে চালকও ওই দরজা খুলতে পারেননি। শেষ পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত কর্মী এসে চাবি দিয়ে দরজা খোলেন। তাতে ট্রেন ছাড়তে দেরী হয়।

অপরদিকে মেট্রোর যাত্রীদের অভিযোগ, এ দিন দুপুর ১টা ৫০ মিনিটে সেক্টর ফাইভ স্টেশনে সল্টলেক স্টেডিয়ামগামী মেট্রো এসে থামলে, প্ল্যাটফর্মের স্ক্রিন ডোর খোলেনি যার ফলে ট্রেনের দরজাও খোলেনি। এরপর যাত্রীদের ছোটাছুটি দেখে তা স্টেশন মাস্টারের নজরে আসে। এরপর তাঁর নির্দেশে চাবি দিয়ে স্ক্রিনডোর খোলা হয়। তারপর ট্রেনের কামরার দরজা খুললে যাত্রীরা উঠে যান।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment