বিগত কয়েক বছর ধরে বাসের ভাড়া প্রতিনিয়ত বেড়ে চলেছে। তবে সেই তুলনায় ট্রেন ভাড়া সেভাবে বৃদ্ধি পায়নি। লোকাল ট্রেনের ন্যূনতম মূল্য মাত্র ৫ টাকা। দশ টাকার টিকিট কেটে বহু দূর অবদি আপনি ট্রেন পথে যেতে পারবেন। অথচ মাত্র এইটুকু টাকা খরচা করতেই চান না যাত্রীরা। সেই পরিমাণ দূরত্ব সড়ক পথে গেলে প্রায় ৩-৪ গুণ খরচ করতে হয়। তাছাড়া টিকিট ছাড়া যাওয়ার কোন উপক্রম নেই। তারপরেও বহু যাত্রী দিনের পর দিন বিনা টিকিটেই ট্রেন চড়ছেন। এবার যাত্রীদের উদ্দেশ্যে পূর্ব রেলওয়ের (Eastern railway) তরফে টিকিট কাটার পরামর্শ দেওয়া হচ্ছে।
প্রত্যেক সময়ই রেলের তরফে টিকেট কেটে ট্রেনে ভ্রমণ করার জন্য যাত্রীদের সতর্ক করা হয়। এবার সারা বছর ধরে টিকিট চেকিং অভিযান চালু করল পূর্ব রেল (Eastern railway)। টিকিট না কাটার জন্য জরিমানা করা হচ্ছে বহু যাত্রীকে। পূর্ব রেলের পরিসংখ্যান অনুযায়ী মে মাসেই শিয়ালদহসহ চারটি ডিভিশনে প্রায় ১ লক্ষ ৮০ হাজার ৯০০ জন বিনা টিকিটে ভ্রমণকারী যাত্রী ধরা পড়েছেন। এই সমস্ত যাত্রীদের কাছ থেকে জরিমানা বাবদ রেলের আয় হয়েছে ৭ কোটি ৫৭ লক্ষ ৩০ হাজার টাকা।
বেশিরভাগ ক্ষেত্রেই তারা টিকিট না কেটে ধরা পড়েন তাদের অনেকেই সময়ের অভাবের কথা উল্লেখ করেছেন। তবে যাত্রী সুবিধার্থে টিকিট কাটার জন্য ভেন্ডিং মেশিন থেকে শুরু করে ইউটিএস অ্যাপ আনা হয়েছে। যাতে সহজেই মোবাইল থেকে অনলাইনেই টিকিট কাটা যায়। এর ফলে টিকিটের জন্য লম্বা লাইনে দাঁড়াতে হয় না যাত্রীদের। এতে সময়ও অনেকটা সাশ্রয় হয়েছে। তাই এবার টিকিট তার কাটার যুক্তি কোন ভাবেই মেনে নেবে না রেল (Eastern railway)।
এবার রেলের (Eastern railway) তরফে বার্তা দেওয়া হয়েছে যাত্রীদের জন্য। বলা হয়েছে, যেন যাত্রীরা অবশ্যই টিকিট কেটে ট্রেনে ওঠেন যেকোনো সময় ট্রেনে উঠতে পারে টিকিট চেকিং স্কোয়াড। ছোট থেকে বড় যে কোন স্টেশনেই হঠাৎই আপনার সামনে এসে টিকিট চাওয়া হতে পারে। সেই সম্মানহানকার ব্যাপার যদি না ঘটাতে চান অবশ্যই টিকিট কেটে ট্রেনে যাত্রা করুন। পূর্ব রেল জানিয়েছে, বিনা টিকিটে যাত্রা করলে জরিমানা হিসেবে ন্যূনতম ২৫৫ টাকা দিতে হয় যাত্রীদের।
পূর্ব রেল (Eastern railway) সূত্রে খবর, গত মে মাসে অভিযান চালিয়ে হাওড়া, শিয়ালদা, আসানসোল এবং মালদা ডিভিশন থেকে জরিমানা আদায় করা হয়েছে। যার মধ্যে সবচেয়ে বেশি জরিমানা আদায় হয়েছে আসানসোল ডিভিশনে। পরিসংখ্যান অনুযায়ী, আসানসোল ডিভিশনে জরিমানা আদায়ের পরিমাণ হল ২ কোটি ৬৯ লক্ষ ৪০ হাজার কোটি টাকা। বিনা টিকিটে ধরা পড়েছেন ৪৫,৭০০ জন যাত্রী। অন্যদিকে, হাওড়া ডিভিশনে বিনা টিকিটে যাত্রা করার জন্য ৬৫ হাজার ৪০০ জন যাত্রী ধরা পড়েছেন। মোট জরিমানার পরিমাণ হল ২ কোটি ৪ লক্ষ ৩৯ হাজার টাকা। শিয়ালদহ ডিভিশনে ধরা পড়েছেন ৫৮ হাজার ৬০০ জন যাত্রী। জরিমানা আদায় হয়েছে ১ কোটি ৭৭ লক্ষ টাকা।






