ED is watching 50 more beneficiaries in Ration Scam Case: অনেক দূর পর্যন্ত ছড়িয়ে রেশন দুর্নীতির জাল। বাতিল রেশন কার্ডের তথ্য চেয়ে এর আগেও খাদ্য দফতরে চিঠি দিয়েছে ইডি। এবার ফের একবার চিঠি দেওয়া হল। ভুয়ো রেশন কার্ডের মাধ্যমে দুর্নীতি হয়েছে কী না, তা জানতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মুহূর্তে রেশন দুর্নীতি কাণ্ডে ইডির নজরে রয়েছে ৫০ জন (ED is watching 50 more beneficiaries in Ration Scam Case)।
রেশন দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছে ইডি। তিনি যদিও হাজিরা দেন নি। দ্বিতীয়বারও হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। তবে ইডির দাবী, শুধুমাত্র ঋতুপর্ণা সেনগুপ্তই নন, এই রেশন দুর্নীতিতে সুবিধা পেয়েছেন আরও ৫০ জন (ED is watching 50 more beneficiaries in Ration Scam Case)। ভুয়ো কৃষক দেখিয়ে তাদের কাছে গিয়েছে দুর্নীতির টাকা। আর এরা জেলবন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও চালকলের মালিক বাকিবুর রহমানের ঘনিষ্ঠ বলে দাবী ইডির।
এর আগে খাদ্য দফতরে দু‘বার চিঠি পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাতিল বা ভুয়ো রেশন কার্ডের তথ্য চাওয়া হয়েছিল। কিন্তু খাদ্য দফতর থেকে সেই চিঠির কোনও উত্তর দেওয়া হয়নি। ফলে চলতি সপ্তাহে তৃতীয় চিঠি পাঠিয়েছে ইডি (ED is watching 50 more beneficiaries in Ration Scam Case)। এর উত্তরও যদি না আসে, তাহলে আদালতের দ্বারস্থ হতে পারেন তদন্তকারীরা, এমনটাই খবর।
রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়ে বেশ কিছু প্রমাণ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একাধিক বাতিল বা ভুয়ো রেশন কার্ডের মাধ্যমে রেশন তোলা হয়েছে। খাতায়-কলমে আবার সেই দুর্নীতির হিসাবও রয়েছে। এমন নানান হিসাব পেয়েছে ইডি। এই বিষয়ে খাদ্য দফতরের কী বক্তব্য, সেটাই জানতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু চিঠির উত্তর মিলছে না (ED is watching 50 more beneficiaries in Ration Scam Case)।
রেশন দুর্নীতি মামলায় আবার বর্তমানে ইডির নজর রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাক্ষরের দিকে। এসএসকেএম থেকে বালুর লেখা যে চিঠি মিলেছিল, সেই চিঠির হাতের লেখার পরীক্ষা করাতে চায় ইডি। হাসপাতালে বসে শেখ শাহজাহান, শঙ্কর আঢ্যের নামে চিঠি লিখে মেয়েকে দেওয়ার চেষ্টা করেছিলেন বালু। তাতে টাকা দেওয়া-নেওয়ার নানান হিসাব ছিল বলে দাবী ইডির। সেই বিষয়টি এবার খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।





