জগদ্ধাত্রী ঠাকুর দেখতে চন্দননগর যাবেন? স্পেশাল ট্রেনের আয়োজন করল পূর্ব রেল

শুরু হয়ে গিয়েছে জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজোতে ঠাকুর দেখতে চন্দননগর যান অনেকেই। সেই কারণেই এই সময় একগুচ্ছ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।

রেল সূত্রে খবর, আগামী সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাওড়া-ব্যান্ডেল লাইনে মোট দশটি (পাঁচ জোড়া) স্পেশাল ট্রেন চালানো হবে। এর মধ্যে পাঁচটি আপ ও পাঁচটি ডাউন। এছাড়া হাওড়া-বর্ধমান লাইনেও ছুটবে এক জোড়া স্পেশাল ট্রেন। সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত মধ্যবর্তী সব স্টেশনে থাকবে এই স্পেশাল ট্রেনগুলি।

কোন কোন স্পেশাল ট্রেন চলবে, দেখে নেওয়া যাক-

  • হাওড়া থেকে ব্যান্ডেলগামী স্পেশাল ট্রেন ছাড়বে – বিকেল ৫টা ২০ মিনিটে, সন্ধে ৭টা ৫৫ মিনিটে, রাত সাড়ে ১১টায় এবং রাত সাড়ে ১২টায়।
  • ব্যান্ডেল থেকে হাওড়াগামী স্পেশাল ট্রেন ছাড়বে সন্ধে ৬টা ৩৫ মিনিটে, রাত ৯টা ২০ মিনিটে, রাত ১টায় এবং রাত ২টোয়।
  • হাওড়া থেকে বর্ধমানগামী স্পেশাল ট্রেন ছাড়বে রাত ১টা ১৫ মিনিটে।
  • বর্ধমান থেকে হাওড়াগামী স্পেশাল লোকাল ট্রেন ছাড়বে রাত সাড়ে ১০টায়। ২০/২১ নভেম্বর থেকে ২৩/২৪ নভেম্বর পর্যন্ত চলবে এই স্পেশাল ট্রেনগুলি।

আগামী ২৪ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার রয়েছে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন। এদিনও চলবে হাওড়া-ব্য়ান্ডেল-হাওড়া এক জোড়া স্পেশাল ট্রেন। হাওড়া থেকে সেই ট্রেনটি ছাড়বে রাত ২টো ৩৫মিনিটে আর ব্যান্ডেল থেকে সেই ট্রেন ছাড়বে ভোর চারটের সময়।

শুধু তাই-ই নয়, সোম থেকে বুধবার পর্যন্ত ৩৬০৮৭ হাওড়া-মসাগ্রাম লোকাল মসাগ্রামের বদলে যাবে বর্ধমান স্টেশন পর্যন্ত। সেই ট্রেনটিই আবার স্পেশাল ট্রেন হিসেবে বর্ধমান থেকে ব্যান্ডেল হয়ে হাওড়ায় ফিরবে রাত ১০ টা ১০ মিনিটে। এই স্পেশাল ট্রেনগুলি মধ্যবর্তী সব স্টেশনেই থামবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles